Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক
বাঁচতে চান শিলা আক্তার, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম কিনবে না সৌদি আরব
এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে সফল হবে বাংলাদেশ?

জমকালো আয়োজনে শেষ হলো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬

সুরের মায়াজাল আর বাউলিয়ানার জাদুতে মুখর ছিল সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারের প্রাঙ্গণ। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো, ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর জমকালো গ্র্যান্ড ফিনালে।

বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, এর জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই সুরের ধারাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো ম্যাজিক বাউলিয়ানা আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে এর ৫ম আসর, ম্যাজিক বাউলিয়ানা ২০২৫। ২০২৫-এর আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই শেষে সেরা ৫ জন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান। আর চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নূরী। তুমুল

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে, প্রথম রানার-আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। এছাড়াও সেরা পাঁচের বাকি দুইজন প্রতিযোগী, চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন।

চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন ৫ লাখ টাকার চেক। এছাড়াও প্রথম রানার-আপ ৩ লাখ এবং দ্বিতীয় রানার-আপ পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ টাকার চেক। বাকি দু’জন ফাইনালিস্টের প্রত্যেকে, বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় তিন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও, মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও ও মাছরাঙা টেলিভিশন-এর নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।

আয়োজনের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা পুরো মঞ্চকে উজ্জীবিত করে। এরপর একে একে মঞ্চ মাতান সেরা ৫ প্রতিযোগী—আঁখি আক্তার ঝর্ণা, মেহজাবিন মোবাশ্বেরা, রজনী খাতুন, এনামুল হক মধু এবং সোহাগ নূরী।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। মেন্টরদের পরিবেশনার পাশাপাশি বিচারক শফি মন্ডল, নিগার সুলতানা সুমি এবং পার্থ বড়ুয়ার বিশেষ পরিবেশনা ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মুগ্ধ করে। এ ছাড়া বিগত আসরগুলোর চ্যাম্পিয়ন ও জনপ্রিয় শিল্পীদের (শিবলী সাদিক, আয়েশা জেবিন দীপা, পাখি বাউলিয়ানা ও শফিউল বাদশা) যৌথ পরিবেশনা বাউলিয়ানার দীর্ঘ ঐতিহ্যের এক অনন্য নজির স্থাপন করে।

উক্ত অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও জনাব মালিক মোহাম্মদ সাঈদ জানান, “যেকোনো দেশের সংস্কৃতির একদম কেন্দ্রে থাকে লোকগান। বাংলাদেশেও এর ব্যতিক্রম না। বাংলার লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতোটাই ব্যপক যে শতবছর আগেকার লেখা গান এখনো প্রাসঙ্গিক। এই ঐতিহ্যকে, তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও সংরক্ষণের প্রচেষ্টায় যারা পাশে ছিলেন, তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ এবং আয়োজনে ছিল মাছরাঙা টেলিভিশন।

দর্শকদের সুবিধার্থে ম্যাজিক বাউলিয়ানার এ পর্যন্ত প্রচারিত সব কটি পর্বই ইউটিউবে নিজস্ব চ্যানেলে সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ ম্যাজিক বাউলিয়ানা ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন?
০৯ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভারতীয় সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা জানা গেল
২৯ জানুয়ারি ২০২৬
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আলীফের সন্ধান চান বাবা-মা
২৬ জানুয়ারি ২০২৬
স্বপ্ন ছোঁয়ার আগেই লিভার সিরোসিসে আক্রান্ত শাহীন: বাঁচতে চায় এক মেধাবী প্রাণ
২৬ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল হচ্ছে নীলফামারীতে, একনেকে অনুমোদন
১৮ ডিসেম্বর ২০২৫
বাঁচতে চান তৃষা, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা
১৭ ডিসেম্বর ২০২৫
এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত
১২ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইনে দেখুন ‘চায়ের কাপে’ নির্বাচনি আলাপ
১০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
  2. ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
  3. বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন
  5. রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা
  6. শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল মারা গেছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x