Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:২৮, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:২৮, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে : মঈন খান
প্রকল্প টেকসই ও জবাবদিহিতায় রাখতে অংশীদারি মডেলে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : আমীর খসরু

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:২৮, ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:২৮, ২৭ জানুয়ারি ২০২৬
আমীর খসরু আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় বক্তব্য দেন। ছবি : বাসস

আগামীর বাংলাদেশ গড়তে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে, দুর্নীতি দমন করা হবে, বেকার সমস্যার সমাধান করা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণাকালে এক পথসভায় এসব কথা বলেন আমীর খসরু। এদিন নগরীর উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, মালুম মসজিদ লেইন, দারোগা হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য পরিষ্কার, আমরা জনগণের সেবক হতে চাই, প্রভু হতে চাই না। প্রতিটি নেতাকর্মীকে মাঠে নামতে হবে, ঘরে ঘরে যেতে হবে। জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে জয়ী হয়ে আমরা প্রমাণ করব, বিএনপি জনগণের দল, জনগণের আস্থার দল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের একটি সুস্পষ্ট রোডম্যাপ আছে। আমরা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। এজন্য জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।

বিদেশি নির্ভরতার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে উল্লেখ করে আমীর খসরু বলেন, এদেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। তাদেরও জনগণের ওপর আস্থা নেই। তারা অন্য দেশের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়। সেটি কি কখনো কাজ করেছে?

আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিকামী। স্বাধীন একটি জাতি হিসেবে আমরা সবসময় গর্ববোধ করি। সেখানে যদি কেউ বিদেশিদের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়, তাহলে তাদের জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের? জনগণ তাদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে। অতীতে যারা বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করেছে, তাদের অবস্থান একটু দেখুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিন প্রমুখ।

এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নগরীর বন্দরটিলা এলাকায় গণসংযোগ করেছেন তার ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি আজ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্ধরটিলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি আগামীর সুন্দর এবং উন্নয়নের বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, রোকনউদ্দিন মাহমুদ, মাহবুব এলাহী, মোহাম্মদ আশরাফ, জাবেদ আনসারী, মোহাম্মদ আলী প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চট্টগ্রাম

সংশ্লিষ্ট সংবাদ: আমীর খসরু মাহমুদ চৌধুরী

০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকল্প টেকসই ও জবাবদিহিতায় রাখতে অংশীদারি মডেলে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী
০৬ এপ্রিল ২০২৬
কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ৩৯ হাজার কোটি টাকা : অর্থমন্ত্রী
০৫ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা অর্থমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম
  2. অনেক হয়েছে, এখন দেশের মানুষের চাওয়া সমঝোতার রাজনীতি : রাষ্ট্রপতি
  3. সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর
  4. মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিল করার সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর
  5. এসআই আলতাব হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা : র‍্যাব
  6. ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x