বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় মুখর হয়ে উঠেছে শহর ও গ্রাম। সোমবার (২৬ জানুয়ারি) ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও এই আসনের সমন্বয়ক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) চত্বর থেকে এই নির্বাচনি প্রচারণা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া ও বৌ বাজার এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিএনজি স্ট্যান্ড এবং সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে এক পথসভার মাধ্যমে প্রচারণা শেষ হয়।
ডা. বিটু নেতৃত্বে এ সময় প্রচারণায় অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী; বিএমএ'র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী; ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ; ডা. নেয়ামুল সাদ্দাম; সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান; জেলা ছাত্রদলে নেতা ইঞ্জিনিয়ার ফাহিম; শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব,আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতারা।
প্রচারণা চলাকালীন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বগুড়া জেলা নেতৃবৃন্দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনের দিন পর্যন্ত মাঠ পর্যায়ে প্রচারণা জোরদার এবং ভোট কেন্দ্র রক্ষা ও ভোটারদের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কৌশল নির্ধারণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক