নির্বাচনে মাঠে থাকছে ৫৫ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ ঐতিহাসিক গণভোটের মাঠ পর্যায়ে নজরদারিতে থাকছেন ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষক। এছাড়া আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসছেন প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

নিজস্ব প্রতিবেদক