Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:২৩, ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:২৩, ১৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরি শিক্ষার মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা
ঐতিহ্য বিকাশে সম্মিলিত উদ্যোগের আহ্বান শিক্ষা উপদেষ্টার
গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্টার
প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা
শূন্য পদে ৬৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার

সমাজ এগিয়ে নিতে দক্ষতা-উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:২৩, ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:২০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:২৩, ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের নেভি কনভোকেশন সেন্টারে সোমবার ‘চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’ এর ৩য় সমাবর্তন অনুষ্ঠানে ‘কনভোকেশন চেয়ার’ হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. সি আর আবরার। ছবি : বাসস

সৃজনশীলতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার ওপর গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এসব গুণ মানুষের কল্যাণে ব্যবহার না হলে সমাজ এগিয়ে যেতে পারে না।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ৩য় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশবান্ধব ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের জাতীয় পর্যায়ে বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। কোন পথে আমরা যাব—পুরোনো বৈষম্য ও সংকটের পথে, নাকি নতুন ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পথে, এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারপারসন, ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’ এর নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা প্রদান করেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করাই শেষ সাফল্য নয়; বরং এই অর্জিত জ্ঞান দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবকল্যাণে কী অবদান রাখা যায়, সেটাই জীবনের সবচেয়ে বড় প্রশ্ন।

উপদেষ্টা বলেন, শিক্ষাজীবন শেষ করে আজকের গ্র্যাজুয়েটরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। পারিবারিক পরিসর থেকে বের হয়ে তারা কর্মজীবনের বৃহৎ পরিসরে যুক্ত হবে—কেউ সরকারি চাকরিজীবী হিসেবে, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে, কেউ উদ্যোক্তা কিংবা গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ নয়—দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্যতা, যুক্তি ও নৈতিকতার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া জরুরি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, সিআইইউ’র এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি) এর চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।

অনুষ্ঠানে সিআইইউ’র বিভিন্ন অনুষদের মোট ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে ১২১ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকী ৪৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

অনুষ্ঠানে সাতজন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ ‘টপ অ্যাচিভার্স’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার
২৩ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে সরকার কোনো চাপেই নতি স্বীকার করবে না : সিআর আবরার
১৮ ডিসেম্বর ২০২৫
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুধু চাকরি পাওয়ার জন্য নয় : শিক্ষা উপদেষ্টা
১৮ নভেম্বর ২০২৫
২৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার
১১ নভেম্বর ২০২৫
‘ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জন’
২৫ অক্টোবর ২০২৫
তরুণ গবেষকদের উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তোলা জরুরি : শিক্ষা উপদেষ্টা
২১ অক্টোবর ২০২৫
নিজেকে সৌভাগ্যবান মনে করছেন শিক্ষা উপদেষ্টা
১৩ অক্টোবর ২০২৫
সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা সচিবালয়ে
০৭ জুলাই ২০২৫
‘নতুন বাংলাদেশ গড়ার প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা’
২৩ এপ্রিল ২০২৫
আগে দাবি জানালে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ত, এখন সংবেদনশীলভাবে দেখা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
১৭ এপ্রিল ২০২৫
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান শিক্ষা উপদেষ্টার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x