Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:০৭, ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:০৭, ১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া : শারমীন এস মুরশিদ
‘তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি’
নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন : শারমীন এস মুরশিদ
বাংলাদেশ কখনো আগের জায়গায় ফিরে যাবে না : শারমীন এস মুরশিদ
নবীন-প্রবীণদের সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন এস মুরশিদ

‘কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদান করা হবে’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:০৭, ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:০৭, ১৭ জানুয়ারি ২০২৬
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : পিআইডি

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদান করা হবে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে সর্বস্তরের নারীদের অংশগ্রহণে উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের (কিউআরটি) কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষ্যে ‘পাশে আছি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রণালয়।

শারমীন এস মুরশিদ বলেন, বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা কার্যক্রম জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের মাধ্যমে দ্রুত সারভাইভারকে প্রয়োজনীয় জরুরি সেবাসমূহ নিশ্চিত করা হবে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজনে নারী ও শিশু মন্ত্রণালয় দাবি করছে, আমরা আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায় যেন একজন নারীকেও অপমান করতে না দেই, একটি শিশুর ওপরও নির্যাতন করতে না দেই। প্রতিটি ঘর, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামকে দেখে রাখবে আমাদের এই অসাধারণ তরুণ সমাজ।

সরকার ৩০৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রমের সূচনা করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

শারমীন এস মুরশিদ বলেন, এই মন্ত্রণালয়গুলোর আওতায় ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন সেন্টার-১০৯, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ৮টি রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ৮টি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, রিয়াল টাইম মনিটরিং ডাটাবেইজের মাধ্যমে দেশের নারী ও শিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করছে।

নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারী অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।

গণভোট ২০২৬-এ নারীর অংশগ্রহণে নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। নতুনভাবে বাংলাদেশকে গড়ার জন্য হ্যাঁ ভোট দেওয়াটা জরুরি।

শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: শারমীন এস মুরশিদ

২২ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া : শারমীন এস মুরশিদ
২৯ ডিসেম্বর ২০২৫
‘তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি’
২৭ নভেম্বর ২০২৫
নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন : শারমীন এস মুরশিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টির সঙ্গে জমিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড, অবাক এলাকাবাসী
  2. কুমিল্লায় দুর্ঘটনা : তদন্ত প্রতিবেদনে মিলল ১১ জনের গাফিলতি
  3. জ্বালানি সংকট রুখতে ১৭ পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ
  4. সকালে ৪০ মিনিট অফিসে অবস্থানের নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  5. বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  6. ৫ সিটিতে এনসিপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x