Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৫, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৫, ১৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
টাকা নিয়ে যারা ভোট চাইতে আসবে তাদেরকে পুলিশে দেবেন : জামায়াত আমির
নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ করা হবে : মির্জা ফখরুল
৫ আগস্টের পর কিছু লোক জালিম হয়ে উঠেছে : জামায়াত আমির
খাগড়াছড়িতে প্রথম দফার পোস্টাল ভোট গ্রহণ

ইসলামী ব্যাংকে মান্নার ২২ কোটি টাকা ঋণ

এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৫, ১৪ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:২০, ১৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:২৫, ১৪ জানুয়ারি ২০২৬
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুই বারের ডাকসু ভিপি মান্না এর আগে নির্বাচন করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি। ৭৪ বছর বয়সী স্নাতক শিক্ষাগত যোগ্যতাধারী এই প্রার্থী এবার বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সঙ্গে আসন সমঝোতায় বগুড়া থেকে নির্বাচন করছেন।

প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। বগুড়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায় মাহমুদুর রহমান মান্না এর আগে কোনো ফৌজদারি মামরায় অভিযুক্ত হননি। বর্তমানে তার নামে কোনো মামলা নেই। তার পূর্বের ও বর্তমান পেশা ব্যবসা এবং তার স্ত্রী একজন গৃহিণী।

মান্নার ওপর নির্ভরশীলদের বাৎসরিক আয় ৪ লাখ ৪১ হাজার ২০৭ টাকা। বাড়ি ভাড়া থেকে তার নির্ভরশীলদের আয় ৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। তার কাছে নগদ অর্থ আছে ৫ লাখ ৩৭ হাজার ১৫৯ টাকা। স্ত্রীর নগদ আছে ২৭ লাখ ৩০ হাজার ৩৯৭ টাকা। স্ত্রীর নামে ৩৮ লাখ টাকার স্থায়ী আমানত বা সঞ্চয়পত্র রয়েছে। মান্নার নিজের একটি মোটরযান আছে যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। স্ত্রীর কাছে দেড় লাখ টাকার স্বর্ণ আছে।

মাহমুদুর রহমান মান্নার স্ত্রীর নামে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বাড়ি বা অ্যাপার্টমেন্ট আছে। পাশাপাশি তার স্ত্রীর নামে ১০ শতাংশ জমি আছে যার মূল্য দেখানো হয়েছে ১০ লাখ টাকা। স্ত্রীর মোট সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে দুই কোটি টাকা।

মাহমুদুর রহমান মান্নার ঋণ সংক্রান্ত তথ্যে দেখা যায় তার নামে ইসলামী ব্যাংকে ২২ কোটি টাকা ঋণ রয়েছে। এই ঋণ নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে।

২০২৫-২৬ অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী মান্নার আয় ৯ লাখ ৬৮ হাজার টাকা। এসময়ে তার সম্পদের পরিমাণ ছিল ৩০ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকা। তিনি এই সময়ে আয়কর দিয়েছেন ৫৫ হাজার ২০০ টাকা। একই অর্থবছরে তার স্ত্রীর আয় ১০ লাখ ৫৩ হাজার ৭০৭ টাকা এবং সম্পদের পরিমাণ ৬৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকা। তার স্ত্রী আয়কর দিয়েছেন ৪৪ হাজার ২১৪ টাকা।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ হলফনামা নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না
০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নৌবাহিনী
০২ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোটের দুই প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ
০২ ফেব্রুয়ারি ২০২৬
জনতার মুখোমুখি চাঁদপুর-৩ আসনের পাঁচ প্রার্থী
০১ ফেব্রুয়ারি ২০২৬
তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ
০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া
৩১ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার জন্য ভোট চাইলেন আখতারুজ্জামান
৩১ জানুয়ারি ২০২৬
আসন্ন নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে না দেওয়ার দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের
৩১ জানুয়ারি ২০২৬
একই মঞ্চে বিএনপি-জামায়াত প্রার্থী, দিলেন নানা প্রতিশ্রুতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এলপি গ্যাসের দাম বাড়ল
  2. হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
  3. শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
  4. মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
  5. পাচারকারীদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনব : জামায়াত আমির
  6. দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগকর্মীর বিএনপিতে যোগদান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x