Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট
প্রশাসনে কোনো দলের লোক থাকবে না : রিজওয়ানা হাসান
গাড়িচাপায় পেট্রোল পাম্প কর্মীর মৃত্যু, সেই ঠিকাদার ও চালক কারাগারে
গাড়িচাপায় পেট্রলপাম্প কর্মীর মৃত্যু : গাড়ির মালিক ও চালক আটক

১০ বছর ধরে বন্ধ রাজবাড়ী পৌর শিশু হাসপাতাল, ভোগান্তিতে এলাকাবাসী  

মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬
মো. কবির হোসেন, রাজবাড়ী
২০:৪৫, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬
এক দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর একমাত্র পৌর শিশু হাসপাতাল। ছবি : এনটিভি

আর্থিক সংকট ও অব্যবস্থাপনার কারণে ১০ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর একমাত্র পৌর শিশু হাসপাতাল। হাসপাতাল ভবনের সামনে জন্মেছে আগাছা, লতাপাতা। ভবনের পাশেই মলমূত্র ত্যাগ করে স্থানীয় দোকানি ও পথচারীরা। ময়লা আবর্জনা আর দুর্গন্ধে একতলা ভবনটি যেন জরাজীর্ণ ভূতের বাড়িতে রূপ নিয়েছে। জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় নবজাতকসহ শিশুদের চিকিৎসার জন্য যেতে হয় ফরিদপুরে। এতে মুমূর্ষু রোগীদের নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।

রাজবাড়ী পৌরসভা সূত্র জানা গেছে, ১৯৯৫ সালে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের নতুনবাজার এলাকায় পৌর শিশু হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর সেখানে একজন চিকিৎসক রোগী দেখে শুধু ব্যবস্থাপত্র দিয়েছেন ২২ বছর। সর্বশেষ ওই হাসপাতালের দায়িত্বে ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডা. আবদুর রশিদ। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এরপর হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ডা. আবদুর রশিদ জানান, তিনি ১৯৯৮ সালের অক্টোবরে রাজবাড়ী পৌরসভার স্বাস্থ্য বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। পৌরসভার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর শিশু হাসপাতালে (ছুটির দিন বাদে) প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  দুই ঘণ্টা করে রোগী দেখতেন। রোগী দেখে শুধু ব্যবস্থাপত্র দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল কার্যক্রম। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী চিকিৎসাসেবা নিতেন এ শিশু হাসপাতাল থেকে। তারা ওষুধ কিনতেন বাইরের দোকান থেকে।

সরেজমিন দেখা যায়, ময়লা-আবর্জনা আর আগাছায় চারপাশ ভরে যাওয়ায় ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে শিশু হাসপাতালটি। ভেঙে পড়েছে ভবনের পলেস্তারা, জানালা ও দরজা। তবে পৌরসভার এই হাসপাতালে টিকা কার্যক্রম চলে বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়দের অভিযোগ, রাজবাড়ীর পাঁচ উপজেলা মিলিয়ে ১২ লাখ মানুষের এই জেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল না থাকায় প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। শিশুদের জরুরি চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে গেলে বেশিরভাগ সময়ই পাশের জেলা ফরিদপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। আর্থিকভাবে সচ্ছল পরিবার সহজে অন্য স্থানে যেতে পারলেও বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।

বন্ধ থাকা হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে চালু করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজবাড়ী জেলাবাসী।

এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার বাসিন্দা আনিস ব্যাপারী জানান, হাসপাতালটি যখন চালু ছিল, তখন শিশুদের নিয়ে সেখানে গেলে তাৎক্ষণিক ডাক্তার দেখানো যেত, এখন সেই সুযোগ নেই। সদর হাসপাতালই আমাদের ভরসা। তবে সেখানে ভালো শিশু চিকিৎসক নেই। এজন্য শিশু হাসপাতালটি চালু করা খুবই জরুরি। একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল রাজবাড়ীতে বিশেষ প্রয়োজন। বিগত সরকার এই হাসপাতালের দিকে দৃষ্টি দেয়নি। আমাদের দাবি, হাসপাতালটি আবার চালু করা হোক।

স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, প্রায় ১০ বছর সময় ধরে বন্ধ এই শিশু হাসপাতালটি। রাতে এখানে উঠতি বয়েসের ছেলেরা নেশা করে আর দিনে স্থানীয়রা মলমূত্র ত্যাগ করে। শিশু হাসপাতালটি যখন চালু ছিল তখন অনেক মা তাদের সন্তানদের নিয়ে এখানে চিকিৎসার জন্য আসতেন। আমরা চাই জেলার একমাত্র শিশু হাসপাতালটি আবার সংস্কার করে চালু করা হোক। সরকারের কাছে নতুন ভবন নির্মাণ করে পুনরায় হাসপাতালটি চালুর দাবি জানাই।

 এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহা. রবিউল হক এনটিভিকে বলেন, আমি নতুন যোগদান করেছি রাজবাড়ীতে। আমি শুনেছি বিষয়টি। হাসপাতালটি কেন বন্ধ রাখা হয়েছে, সরেজমিনে গিয়ে আমি দেখব।

দ্রুত ভবন সংস্কার করে পুনরায় পৌর শিশু হাসপাতালটি চালুর ব্যাপারে আশ্বাস দেন রবিউল হক।

রাজবাড়ী শিশু হাসপাতাল

সংশ্লিষ্ট সংবাদ: রাজবাড়ী

৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট
২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনে কোনো দলের লোক থাকবে না : রিজওয়ানা হাসান
১৭ জানুয়ারি ২০২৬
গাড়িচাপায় পেট্রোল পাম্প কর্মীর মৃত্যু, সেই ঠিকাদার ও চালক কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
  2. প্রশিক্ষণ হবে প্রবলেম সলভিং : প্রধান উপদেষ্টা
  3. জামালপুর-২ আসনে বিএনপি-জামায়াতের টার্গেট নৌকার ভোট 
  4. নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি হতে পারে : প্রেস সচিব
  5. গাঁজাসহ ছাত্রদলের আহ্বায়ক আটক
  6. শিল্প কারখানার ১০ ফেব্রুয়ারির ছুটি যে কোনো দিন সমন্বয় করা যাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x