Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
২১:৪৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৮, ১১ জানুয়ারি ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
২১:৪৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৮, ১১ জানুয়ারি ২০২৬
আরও খবর
কুড়িগ্রামে পোস্টাল ভোট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন ড. সাফিউর রহমান
২০ বছর ধরে ঝুপড়ি ঘরে জাহানারার মানবেতর জীবন
স্বামীর আপিলে প্রার্থিতা হারালেন স্ত্রী
সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ময়ূর

তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
২১:৪৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৮, ১১ জানুয়ারি ২০২৬
তানভীরুল ইসলাম, কুড়িগ্রাম (চিলমারী- উলিপুর)
২১:৪৫, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৮, ১১ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিলুপ্তপ্রায় এই ময়ূরটি ধরা পড়েছে। ছবি : এনটিভি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কলাইক্ষেত থেকে একটি বিলুপ্তপ্রায় ময়ূর ধরা পড়েছে। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায় ময়ূরটি ধরা পড়ে।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ূরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি কলাই ক্ষেতে হঠাৎ করে কয়েকটি ময়ূর উড়ে এসে বসে। বিষয়টি নজরে পড়লে কৌতূহলী লোকজন সেগুলো ধরতে যায়। এ সময় উড়ে পালানোর চেষ্টা করলে একটি ময়ূর পাশের লালমিয়া নামের এক ব্যক্তির টিনের চালের ওপর পড়ে যায়। পরে তিনি ময়ূরটিকে ধরে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে রাখেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, দেলদারগঞ্জ এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে একটি ময়ূর আটক করে রাখা হয়েছে। উদ্ধার করতে গেলে বাড়ির লোকজন প্রথমে ময়ূরটি দিতে অস্বীকৃতি জায়ন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে প্রশাসনের হস্তক্ষেপে সমাধান হয়।  

পরে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটি উদ্ধার করেন। উদ্ধার করা ময়ূরটি পরে এসএফএনটিসি কর্মকর্তা ইকবাল হোসেনের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কাউকে বন্যপ্রাণী আটক বা ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। এ ঘটনায় সবাইকে সতর্ক করা হয়েছে।

কুড়িগ্রাম বিলুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

১৮ জানুয়ারি ২০২৬
২০ বছর ধরে ঝুপড়ি ঘরে জাহানারার মানবেতর জীবন
১২ জানুয়ারি ২০২৬
সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
০৯ জানুয়ারি ২০২৬
সূর্যের দেখা নেই, কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার
  2. চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  3. ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  4. এনসিপিনেতা শিশিরকে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা
  5. কেন্দ্রে হামলা করলে কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  6. আশুলিয়ায় দগ্ধ সেই দুই ছাত্রদল নেতার মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x