Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
কে এম সবুজ, ঝালকাঠি
২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৫, ১০ জানুয়ারি ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৫, ১০ জানুয়ারি ২০২৬
আরও খবর
আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না : এ টি এম আজহার
দেশে ফ্যাসীবাদকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আযাদ
গণরায়ের বিরোধিতা করলে সামনে আরও একটি ৫ আগস্ট আসন্ন : শফিকুল ইসলাম মাসুদ
১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
হঠাৎ অনলাইন ক্লাস চালুর উদ্যোগ অযৌক্তিক : নূরুন্নিসা সিদ্দীকা

বিড়িকাণ্ডের সেই জামায়াত প্রার্থীকে শোকজ

কে এম সবুজ, ঝালকাঠি
২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৫, ১০ জানুয়ারি ২০২৬
কে এম সবুজ, ঝালকাঠি
২০:০৫, ১০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:১৫, ১০ জানুয়ারি ২০২৬
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ফয়জুল হক। ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং ভোট প্রার্থনায় ধর্মের ব্যবহারের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান কমিটির বিচারিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা আফরিন এই আদেশ দেন।

নোটিশ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি (বুধবার) রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনি উঠান বৈঠকে ফয়জুল হক ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে (ভোটার) ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লার দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছদের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে।’

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নির্বাচনি অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়। নোটিশে উল্লেখ করা হয়, এই বক্তব্য ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, ধর্মের অপব্যবহার করে ভোট প্রার্থনা এবং নির্দিষ্ট সময়ের আগে প্রচারণার অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, তা আগামী ১২ জানুয়ারি (সোমবার) সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী ফয়জুল হক বলেন, আমার বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে কথা বলতে হয়। সমাজে দাঁড়িওয়ালা মানুষ যেমন আছেন, তেমনি দাঁড়ি ছাড়া মানুষও আছেন; আবার বিড়ি বা সিগারেট খান- এমন মানুষও আছেন। আমি বিশেষভাবে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশে বলেছি- আপনারা বিড়ি টানতে টানতেই দাঁড়িপাল্লায় একটি ভোট চাইবেন।

ফয়জুল হক আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেব।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী শোকজ ড. ফয়জুল হক
১৭ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে আনন্দের বন্যা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মনোনয়ন বঞ্চিত হয়েও হাজি ইয়াছিন ৩ মন্ত্রণালয়ের মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
১৬ ফেব্রুয়ারি ২০২৬
রংপুর-৬ আসনে ৮ প্রার্থীর ৬ জনই জামানত হারালেন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনা-২ আসনে ৯ প্রার্থীর সাতজনই হারিয়েছেন জামানত
১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রাম-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষকের রোষানলে একই বিষয়ে ৫ বার ফেলের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  4. দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
  5. মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
  6. বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x