Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪১, ০৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪১, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
বরিশালে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
জুলাই বিরোধী আখ্যা দিয়ে স্বাস্থ্য পরিচালককে বের করে কক্ষে তালা
ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত
গিনেস বুকে নিপার হ্যাটট্রিক
ব্যবসায়িক অংশীদারকে বল প্রয়োগ করে চেকে স্বাক্ষর, গ্রেপ্তার ১

ফয়জুল করিমের সাড়ে ৩ কোটি টাকার সম্পদ, স্ত্রীর ১৮৭ ভরি স্বর্ণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪১, ০৭ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৪০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪১, ০৭ জানুয়ারি ২০২৬
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : এনটিভি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মাহফিল ও শিক্ষকতা করে বছরে ১১ লাখ টাকার বেশি আয় করেন। বর্তমানে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি। এ ছাড়া তার স্ত্রীর নামে ১৮৭ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (বরিশাল সদর) আসন থেকে জমা দেওয়া তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, সৈয়দ ফয়জুল করীমের বার্ষিক আয় ১৪ লাখ ২৮ হাজার টাকা। এর মধ্যে শিক্ষকতা পেশা থেকে সাত লাখ ৬ হাজার টাকা এবং ধর্মীয় মাহফিল থেকে চার লাখ টাকা আয় করেন তিনি। এ ছাড়া অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ তার বছরে তিন লাখ ২২ হাজার টাকা আয় হয়। শিক্ষাগত যোগ্যতায় তিনি ‘কামিল ফিকাহ’ এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন।

সম্পদ বিবরণীতে দেখা যায়, ফয়জুল করিমের অস্থাবর সম্পদের মোট মূল্য ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা এবং ব্যাংকে জমা এক হাজার ১৭৬ টাকা। তার একটি পয়েন্ট ২২ বোরের আগ্নেয়াস্ত্র রয়েছে, যার অর্জনকালীন মূল্য দুই লাখ টাকা।

স্থাবর সম্পদের ক্ষেত্রে ফয়জুল করীমের এক কোটি পাঁচ লাখ ছয় হাজার ৭০৮ টাকার (অধিগ্রহণকালীন মূল্য) সম্পদ রয়েছে, যার বর্তমান বাজারমূল্য তিন কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। তাঁর মালিকানায় দুই হাজার ৪৩৬ শতাংশ কৃষিজমি এবং ৪০ শতাংশ অকৃষি জমি রয়েছে। এ ছাড়া পৈতৃক সূত্রে পাওয়া ৬৬১ বর্গফুটের একটি বাণিজ্যিক ভবন এবং ২ হাজার ১৩ বর্গফুটের একটি ফ্ল্যাটও রয়েছে তার নামে।

অন্যদিকে, ফয়জুল করিমের স্ত্রী তাছলিমা আক্তারের নামে বড় অঙ্কের সম্পদ দেখানো হয়েছে। তার নগদ অর্থ রয়েছে সাত লাখ ২০ হাজার টাকা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলো– তার ১৮৭ ভরি স্বর্ণ ও মূল্যবান ধাতু, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে তার স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান বাজারমূল্য তিন কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশ হলফনামা বরিশাল সম্পদ বিবরণী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

০১ মে ২০২৩
ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন না করায় মানুষ অধিকারবঞ্চিত : মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. চট্টগ্রামে বন্যা মোকাবিলায় এমপি-মন্ত্রী ও প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না : নাহিদ
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জাতীয় সংসদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x