Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:২৫, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ জানুয়ারি ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:২৫, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ জানুয়ারি ২০২৬
আরও খবর
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের
হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর, আদেশ অপেক্ষমান
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি
ঢাবির বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ

ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল

আদালত প্রতিবেদক
১৮:২৫, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ জানুয়ারি ২০২৬
আদালত প্রতিবেদক
১৮:২৫, ০৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৩৪, ০৬ জানুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। 

সূত্রে আরও জানা যায়, গত ১৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম অভিযোগপত্র জমা দেন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ২১ জনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে সময় পুলিশ আট আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। অব্যাহতির সুপারিশের প্রেক্ষিতে বাদী মামলায় নারাজি দাখিল করেন। এরপরে বিচারক বাদীর নারাজির ওপর শুনানি শেষে গত বছরের ২৬ ফেব্রুয়ারি অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন।

সম্পূরক অভিযোগপত্রে আসামিরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া (২৬); মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া (২১); পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন শাহ (২৪); ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ (২৩); ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ (২৪), ওয়াজিবুল আলম (২২), ফিরোজ কবির (২৩), আব্দুস সামাদ (২৪), সাকিব রায়হান (২২), ইয়াছিন আলী গাইন (২১), ইয়ামুজ্জামান ওরফে ইয়াম (২২), ফজলে রাব্বি (২৪), শাহরিয়ার কবির শোভন (২৪), মেহেদী হাসান ইমরান (২৫), রাতুল হাসান (২০), সুলতান মিয়া (২৪), নাসির উদ্দীন (২৩), মোবাশ্বের বিল্লাহ (২৫), শিশির আহমেদ (২২), মহসিন উদ্দিন ওরফে শাফি (২৩), আব্দুল্লাহিল কাফি (২১), শেখ রমজান আলী (২৫), রাশেদ কামাল অনিক (২৩), মো. মনিরুজ্জামান সোহাগ (২৪), আবু রায়হান (২৩), রেদোয়ানুর রহমান পারভেজ (২৪), রাব্বিকুল রিয়াদ (২৩) ও আশরাফ আলী মুন্সী (২৬)।

সম্পূরক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ভুক্তভোগী তোফাজ্জল হলের মূল গেট দিয়ে হলের ভবনের দিকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট ১০ সেকেন্ডে প্রবেশ করেন। এর ৩ মিনিট ১৮ সেকেন্ড পর হলের মাঠে ঢোকেন। খেলা পরিচালনা মঞ্চের পাশ দিয়ে খেলার মাঠে বসার ৫৭ সেকেন্ড পরই ছাত্ররা চোর সন্দেহে তাঁকে মারতে থাকেন। সেখান থেকে উত্তেজিত ছাত্ররা তাঁকে মূল ভবনের দিকে নিয়ে যান।

তদন্ত কর্মকর্তা আরও বলেন, ২৫ মিনিট জেরা ও মারধরের পর একদল ছাত্র বুঝতে পারেন মুঠোফোন চোরের সঙ্গে এ আসামির সম্পর্ক নেই। পরে তাঁকে হলের ক্যানটিনে খাওয়ানো হয়। খাওয়ানো শেষে আবার ভুক্তভোগীকে মারা হয়। শিক্ষকেরা এসে ছাত্রদের বুঝিয়ে ভুক্তভোগীকে নেওয়ার চেষ্টা করে প্রথমে ব্যর্থ হন। পরে রাত ১০টা ৫২ মিনিটে তোফাজ্জলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নথি থেকে জানা গেছে, তোফাজ্জল হত্যার ঘটনায় ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

ঢাবি তোফাজ্জল হত্যা অভিযোগপত্র
০৩ অক্টোবর ২০২৫
ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু
০৭ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা
১৯ মার্চ ২০২৫
ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ স্থগিত
১৬ মার্চ ২০২৫
মানসিক নির্যাতনে ‘অবসর’, ফের ক্লাসে ফেরার আবেদন ঢাবি শিক্ষকের 
০৯ মার্চ ২০২৫
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ
০৯ মার্চ ২০২৫
ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবিতে মশাল মিছিল
২৬ ফেব্রুয়ারি ২০২৫
চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, পুনরায় তদন্তের নির্দেশ
২৫ জানুয়ারি ২০২৫
ঢাবির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
২৬ অক্টোবর ২০২৪
ঢাবির ম্যানেজমেন্ট বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
২০ সেপ্টেম্বর ২০২৪
ঢাবিতে পিটিয়ে হত্যা : কারাগারে ৬ শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
  2. সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না : তারেক রহমান
  3. নির্বাচনি দায়িত্বে মাঠে নামছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
  4. কফিলকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মাকসুদ
  5. আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির
  6. ‘জনগণের কাছে গ্রহণযোগ্য যে কারো রাজনীতি করার অধিকার আছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x