রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান করছিলেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে পুলিশ। এর আগে ব্যবসায়ীর জড়ো হয়ে রাস্তায় নামার আগেই পুলিশের হাতে আটক হন বেশ কয়েকজন। এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে কয়েকশ ব্যবসায়ী অবস্থান নেন।
বিস্তারিত ভিডিওতে...

এনটিভি অনলাইন ডেস্ক