তারেক রহমানের প্রেস সচিব হলেন সালেহ শিবলী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
আজ শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।
সালেহ শিবলী দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থানকালে তারেক রহমানের গণমাধ্যম সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে আসছিলেন। গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার সময় যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন শিবলী। আজ আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সাংবাদিক হিসেবে তিনি দৈনিক বাংলাবাজার, দৈনিক মানবজমিনসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একই বিজ্ঞপ্তিতে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগের কথাও জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক