Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
জাতিসংঘে বাংলাদেশের ভিশন তুলে ধরবেন প্রধানমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর
লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিষিদ্ধ দল উঁকি মারার চেষ্টা করছে, গোয়েন্দা সংস্থাগুলো কী করছে : রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

মঞ্চে বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:২৫, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনাস্থলের মঞ্চে উঠে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার জন্য বরাদ্দ বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ চেয়ারে বসেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংবর্ধনাস্থলে পৌঁছে এই দৃষ্টান্ত স্থাপন করেন তারেক রহমান।

মঞ্চে উঠে তিনি উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও জোটের শরিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে তখন সারি সারি চেয়ার পাতা ছিল, মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার একটি চেয়ার। উপস্থিত হাজারো নেতা-কর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি দেখেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকেরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই বসে পড়েন। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশে হাত নাড়েন। তিনি বক্তব্য শুরু করেন, শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’

উপস্থিত প্রিয় মুরুব্বি বর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই-বোনেরা, প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম।

প্রিয় ভাই-বোনেরা, আজ প্রথমে আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে।’

এর আগে লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান সেখান থেকে সরাসরি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় চলে যান। এর আগে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে ভোর থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন।  

বিভিন্ন জেলা ও থানা থেকে আগত নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’সহ নানা স্লোগান দেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

বিএনপি তারেক রহমান
০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের শুভেচ্ছা
০২ সেপ্টেম্বর ২০২৬
সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন
০১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০১ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্র লুণ্ঠিত হলেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
খুলনাকে শিল্প ও শিক্ষার মডেল নগরী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
০১ সেপ্টেম্বর ২০২৬
৪৯ বছরে পা রাখল বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনও দলের পথনির্দেশক
০১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি
০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
৩১ আগস্ট ২০২৬
বিএনপি নেতা মকবুল হত্যা মামলায় সাবেক এমপি সেলিম-মহিউদ্দিন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  2. দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  3. সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
  4. একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
  5. ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
  6. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x