Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
২৩:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
২৩:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী
ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে : মঈন খান
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
সংসদে ফিরে কান্নাজড়িত কণ্ঠে যা বললেন মির্জা আব্বাস
দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে : প্রতিমন্ত্রী ইকবাল

গণতন্ত্র লুণ্ঠিত হলেই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
২৩:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)
২৩:৩০, ০১ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩৩, ০১ সেপ্টেম্বর ২০২৬
নাটোরের লালপুরে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : এনটিভি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, যতবার বাংলাদেশের গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, যতবার বাংলাদেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ততবারই পরিত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশের ইতিহাসকে বারবার বিতর্কিত করা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার বিতর্কের জন্ম দেওয়া হয়েছে। কিন্তু সত্য কী? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠই সারা বাংলাদেশ শুনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ। ইতিহাসকে যতই বিকৃত করা হোক না কেন, ইতিহাস কথা বলে। সেটি আবারও প্রমাণিত হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, যখন বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠন করা হয়েছে, মাফিয়াতন্ত্রে ছেয়ে দেওয়া হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে ধ্বংস করা হয়েছে, তখন একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ গড়ার জন্য সব রকমের পাঁয়তারা করা হয়েছে। একইভাবে আবার গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ অন্যান্যরা।

এর আগে বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। পরে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিএনপি গণতন্ত্র প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০২ সেপ্টেম্বর ২০২৬
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের শুভেচ্ছা
০২ সেপ্টেম্বর ২০২৬
সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যশোরে কোরআন তেলাওয়াতে পুরস্কৃত শ্রেষ্ঠ তিনজন
  2. সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. ধর্ম-বর্ণের ভেদাভেদ নয়, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি : খাদ্যমন্ত্রী
  4. বিরোধী দলের বুঝা উচিত ৬ মাসেই সব কাজ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী
  5. কক্সবাজারে ২ লাখ ৯৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২
  6. রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x