Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী
বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
ভবন ঝুঁকিপূর্ণ, শ্রেণিকক্ষের বাইরে পাঠদান

পাবনায় পাঁচটি আসনে ১১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২০:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৫
পাবনা-৫ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র  সংগ্রহ করছেন কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : এনটিভি

পাবনায় পাঁচটি আসনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক শেখ আবু ওবায়দা তুহিন ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি বাচ্চুসহ অনেকেই।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের শিমুল বিশ্বাস বলেন, বিগত পাঁচটি নির্বাচনে ভোট হয়নি। দিনের ভোট রাতে হয়েছে, বাইরে থেকে বসিয়ে দিয়ে ভোটবিহীন সরকার গঠন করা হয়েছে। তবে এবার আমরা সুন্দর একটি ভোট প্রত্যাশা করছি। ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। আমরা এ নিয়ে বিচলিত নই। পতিত স্বৈরাচার সরকার আমাদের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এক হাজার ২০০ নেতাকর্মী গুম হয়েছেন, ১০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছে। বেগম খালেদা জিয়া পর্যন্ত জেল খেটেছেন। বিএনপির ত্যাগের শেষ নেই। এর পরও আমরা শুধু বিএনপি নয়, সবাইকে নিয়ে দেশটা গড়তে চাই। মসজিদের ইমামসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সরকারি ভাতা, কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তারেক রহমানের স্পষ্ট বার্তা- দুর্নীতিগ্রস্তদের রাজনীতির দিন শেষ। একটি নিরাপদ দেশ গড়া হবে। এ জন্য দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে একটি নিরাপদ ও উন্নত দেশ গড়তে সহযোগিতা করুন।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এ শ্রমিকনেতা।

আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলা বিএনপি আহ্বায়ক ও পাবনা-৪ (ঈশ্বরদী, আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব, কৃষকদল কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের জন্য কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা-১ (সাঁথিয়া, বেড়ার আংশিক) আসনে জামায়াতের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ (সুজানগর, বেড়ার আংশিক) আসনে জামায়াতের অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৫ (সদর) আসনে জামায়াতের প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইনসহ ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পাবনা মনোনয়নপত্র সংগ্রহ নির্বাচনি হাওয়া ২০২৬
১৭ জানুয়ারি ২০২৬
পৈতৃক বাড়িতে কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী পালিত
১৫ জানুয়ারি ২০২৬
জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা
১৫ জানুয়ারি ২০২৬
৮ পাতি সরালি উন্মুক্ত করলেন পাবনার পাখিপ্রেমীরা
১২ জানুয়ারি ২০২৬
পাবনার দুটি আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল
১১ জানুয়ারি ২০২৬
কারাগারে মারা গেলেন সংগীতশিল্পী প্রলয় চাকি
১১ জানুয়ারি ২০২৬
‘পাবনা-১ ও ২ নির্বাচন স্থগিত করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে ইসি’
০৯ জানুয়ারি ২০২৬
বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ির যুগপূর্তি
০৫ জানুয়ারি ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী
৩১ ডিসেম্বর ২০২৫
ঈশ্বরদীতে তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি, সূর্যের দেখা নেই ৬ দিন
২৩ ডিসেম্বর ২০২৫
দেশি মাছের অভাবে বিলুপ্তির পথে ভাঙ্গুড়ার শুঁটকি চাতাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x