Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:০০, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১২ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:০০, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
চাচাতো ভাই-ভাতিজাদের মারধরে প্রাণ গেল কৃষকের
ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত তিন
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
ওমরাহ করতে গিয়ে সড়কে ঝরল ৫ বাংলাদেশির প্রাণ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের, আটক ২

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:০০, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১২ ডিসেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:০০, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:০৫, ১২ ডিসেম্বর ২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমানের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায় করে মাছ কেনার জন্য স্থানীয় বাজারে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। 

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন—চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।

স্থানীয়রা জানান, সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য হেঁটে রওনা হন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারি বাড়ির সামনে পৌঁছলে পেছন দিক থেকে একটি কার্ভাড ভ্যান তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আর আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়। তারা দুজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আটক হওয়া চালক ও তার সহযোগী। ছবি : এনটিভি

এ ঘটনা বিক্ষুব্ধ জনতা কার্ভাড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, আটক হওয়া ইমরান ও ইকরাম সহোদর। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। কাভার্ড ভ্যান নিয়ে তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান, চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদপুর সড়ক দুর্ঘটনা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
২৯ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি
২২ জানুয়ারি ২০২৬
মেঘনায় ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল বাঘাইড়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. উপজেলা প্রশাসনের সভা বয়কট
  2. শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না
  3. যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী
  4. জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  5. ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাস সংঘর্ষে নিহত তিন
  6. মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে : আইনমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x