Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:১০, ২৯ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:১২, ২৯ নভেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:১০, ২৯ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:১২, ২৯ নভেম্বর ২০২৫
আরও খবর
খাদ্যসংকট হবে না, জুন-জুলাই পর্যন্ত মজুদ আছে : খাদ্যমন্ত্রী
শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান
মাদক সরবরাহে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা
মশার অসহনীয় উৎপাত, ডেঙ্গু-চিকুনগুনিয়ার আতঙ্কে নগরবাসী

দর্শনার্থী বরণে প্রস্তুত কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:১০, ২৯ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:১২, ২৯ নভেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
০৫:১০, ২৯ নভেম্বর ২০২৫
আপডেট: ০৫:১২, ২৯ নভেম্বর ২০২৫
হেমন্তের শেষভাগে শীতকালীন পর্যটন মৌসুমকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর এলাকা। ছবি : ইউএনবি

বাংলাদেশের প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শনগুলোর মধ্যে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর অন্যতম। লালমাই-ময়নামতি পাহাড়ি অঞ্চলের কোলে, সবুজে মোড়া প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে থাকা এই বিহার শুধু প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয়, এটি বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ সভ্যতা, স্থাপত্যশৈলী ও সংস্কৃতির জীবন্ত সাক্ষ্য।

হেমন্তের শেষভাগে শীতকালীন পর্যটন মৌসুমকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর এলাকা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এ দুই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে সাজানো হয়েছে ফুলের বাগান, উন্নত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ট্যুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় দিনরাত কাজ করছেন।

কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত শালবন বৌদ্ধ বিহারটি খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব নির্মাণ করেন বলে ধারণা করা হয়। প্রায় ৩৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ এবং চারপাশের দেওয়ালের পুরুত্ব প্রায় পাঁচ মিটার। কেন্দ্রে অবস্থিত মূল মন্দিরটি ঘিরে রয়েছে ১১৫টি কক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বিদ্যা ও ধর্মচর্চায় নিমগ্ন থাকতেন। প্রতিটি কক্ষে তিনটি করে কুলুঙ্গি ছিল, যেখানে রাখা হতো দেবমূর্তি, প্রদীপ ও ধর্মীয় সামগ্রী।

প্রত্নতাত্ত্বিক খননে এখানে পাওয়া গেছে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়া মাটির ফলক, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, যা এ অঞ্চলে একসময়কার সমৃদ্ধ বৌদ্ধ সভ্যতার বিকাশ ঘটার প্রমাণ। বিহারের নামকরণ হয়েছে এখানকার শাল-গজারির ঘন বন থেকে, যার অবশিষ্ট কিছু এখনো টিকে আছে।

বিহারের পাশেই অবস্থিত ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে লালমাই-ময়নামতির বিভিন্ন প্রত্নস্থল থেকে উদ্ধার করা অসংখ্য পুরাকীর্তি, মূর্তি, টেরাকোটা ফলক ও মুদ্রা। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ জাদুঘর বৌদ্ধ ধর্মীয় স্থাপত্য ও প্রাচীন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেশ-বিদেশের গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে আসছে।

জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকা এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 

শীতকাল এলেই এখানে নেমে আসে দর্শনার্থীদের ঢল দেশি-বিদেশি পর্যটক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফর দল, পরিবার ও বন্ধুদের পিকনিক পার্টিতে মুখর থাকে পুরো এলাকা।

নরসিংদী থেকে কুমিল্লা বার্ডে প্রশিক্ষণে এসে ঘুরতে আসা দিলীপ রড়ুয়া বলেন, এখানকার ইতিহাস সমৃদ্ধ নিদর্শনগুলো আমাদের মন ছুঁয়ে যায়। প্রাচীন বৌদ্ধ সভ্যতা ও স্থাপত্যশৈলী দেখে মনে হয় যেন জীবন্ত ইতিহাসের ভেতরে হেঁটে চলেছি।

জাদুঘর ও বিহারের কাস্টেডিয়ান মো. শাহীন আলম বলেন, প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে আসেন। শীত মৌসুমে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। নিরাপত্তা, সৌন্দর্য রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি পুরো বিহার এলাকা ফুলের বাগানে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়াচ্ছে।

জাদুঘর ও বিহার প্রাঙ্গণে এখন নানা প্রজাতির ফুলে সাজানো বাগান দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আনা ফুলের চারা রোপণ করে পুরো এলাকা পরিণত হয়েছে রঙিন স্বর্গরাজ্যে।

তিনি আরও জানান, প্রতি বছর শালবন বিহার ও ময়নামতি জাদুঘর থেকে মোটা অঙ্কের রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে রাজস্বও ক্রমাগত বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয় দাঁড়িয়েছে এক কোটি ২৪ লাখ টাকায়।

ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সমন্বয় শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর শুধু কুমিল্লার নয়, পুরো বাংলাদেশের ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে নবজাগরণে মুখরিত এই ঐতিহাসিক স্থান জেগে উঠছে নতুন উদ্দীপনায়।

কুমিল্লা শালবন বিহার জাদুঘর
০৮ ফেব্রুয়ারি ২০২৬
লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় লুট হওয়া ১৭ অস্ত্র এখনও উদ্ধার হয়নি
০৩ ফেব্রুয়ারি ২০২৬
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই
২২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-১০ : নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির গফুর ভূঁইয়া
২১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
২১ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ : ডা. তাহের
২০ জানুয়ারি ২০২৬
মা-বাবার পাশে নিহত র‍্যাব কর্মকর্তার দাফন
১৮ জানুয়ারি ২০২৬
দিনদুপুরে নগদ টাকাসহ ২৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট
১৮ জানুয়ারি ২০২৬
৬ বছরেও শনাক্ত হয়নি সাবাত হত্যায় জড়িতরা
১৫ জানুয়ারি ২০২৬
ইয়াছিনের মনোনয়নপত্র প্রত্যাহার, পেলেন কুমিল্লার ৬ আসনের সমন্বয়কের দায়িত্ব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x