Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
আরও খবর
জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
দুর্গাপুরে নদীভাঙন রোধ ও যানজট নিরসনে হবে সেতু-বিকল্প সড়ক : ডেপুটি স্পিকার
ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে দুর্গাপুরে খাল খনন উদ্বোধন
অক্ষয় তৃতীয়া উপলক্ষে গঙ্গা স্নানে পুণ্যার্থীরা

আমনের বাম্পার ফলন, ধান কাটার খরচ কমাচ্ছে হারভেস্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ২১ নভেম্বর ২০২৫
নেত্রকোনায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ছবি : বাসস

নেত্রকোনা জেলায় রোপা আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ বছর ধানের ভালো ফলন হওয়ার পাশাপাশি ভালো বাজার থাকায় কৃষকেরা খুশি। এ বছর জেলায় ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। জেলার হাওরবেষ্টিত তিন উপজেলা- মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির বেশিরভাগ ফসলি জমি পানির নিচে থাকায় জেলার বাকি সাতটি উপজেলার রোপা আমন চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এ বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলেও ভাইরাস ও পোকার আক্রমণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে রোপা আমন চাষে বৃষ্টির পানিতে সেচের কাজ হয়ে যাওয়ায় এতে খরচের পরিমাণ তুলনামূলকভাবে কম।

জেলার দুই পাহাড়ি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় রোপা আমনের চারা আগেভাগে রোপণ করা হয় বলে সবার আগে ফসল কাটা শুরু হয়েছে এই দুই উপজেলায়। সরেজমিনে দেখা যায়, কৃষকেরা পাহাড়ের পাদদেশে ধান কাটছেন এবং সীমান্তবর্তী বাড়িগুলোতে কিষানিরা নবান্ন উৎসবের আয়োজনে প্রস্তুতি নিচ্ছেন। নতুন ধান ঘরে আসার এই সময়ে কৃষকদের পাশাপাশি কিষানিরাও ধান সিদ্ধ করা, শুকিয়ে সংরক্ষণ করাসহ বিভিন্ন কার্যক্রমে সমান তালে অংশ নিচ্ছেন।

সদর উপজেলার উলুয়াটি গ্রামের কিষানি রেহানা পারভীন জানান, সোনালি ধান কাটার পর ধান শুকানোর স্থান প্রস্তুত, মাড়াই, সিদ্ধ করা এবং রোদে শুকিয়ে সংরক্ষণ করাসহ তাদের কাজ শুরু হয়ে যায়। নতুন ধান ঘরে এলে কৃষকের মুখে হাসি ফোটে এবং ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে পিঠা, পুলি, পায়েশ বানানোর তোরজোড় চলে।

সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, এ বছর আমনের ফলন ভালো হয়েছে। তিনি কাঠাপ্রতি ৪ মণ করে ধান পেয়েছেন। আরেক কৃষক নূরুল ইসলাম জানান, এ মৌসুমে সেচের খরচ না থাকায় কৃষকেরা ধান চাষে লাভবান হয়েছেন এবং খরচ বাদে মুনাফাও থাকবে।

ধানের ব্যবসায়ীরাও এ বছর ভালো ফলন ও ভালো দামের আশা করছেন। ধান ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে কাঁচা ধান প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় ওঠানামা করছে এবং ধান শুকানোর পর এর দাম আরও বাড়বে বলে তিনি মনে করছেন।

তবে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের বাজার ভালো থাকলেও বর্তমানে ধান কাটার শ্রমিকের তীব্র সঙ্কট রয়েছে। শ্রমিকেরা এখন শহরমুখী হওয়ায় কাজের জন্য তাদের পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে কৃষকেরা হারভেস্টার মেশিনের দিকে ঝুঁকছেন। কাঠাপ্রতি ৫০০ টাকা খরচ করে এসব মেশিনের মাধ্যমে কম সময়ে অধিক জমির ফসল কাটা যাওয়ায় কৃষকদের কষ্ট লাঘব হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম জানান, জেলায় ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। ইতোমধ্যে মোট ২৩ হাজার ৯৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে, যা মোট আবাদের ১৬ ভাগ। তিনি জানান, কৃষকেরা তাদের আশানুরূপ ফলন পেয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, হাওরের ডুবন্ত জমিগুলো জেগে উঠতে শুরু করায় কৃষকেরা যেন সেসব জমিতে রবি শস্য উৎপাদন করতে পারেন, সেজন্য তাদের কারিগরি সহায়তা দেওয়া হবে।

নেত্রকোনা আমন ধান বাম্পার ফলন
০৭ এপ্রিল ২০২৬
বিয়ে বাড়িতে খাবার খেয়ে বরসহ ২০ জন হাসপাতালে
০৬ এপ্রিল ২০২৬
গোডাউন থেকে ৪৩০০ লিটার ডিজেল জব্দ
০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় জ্বালানি সংকট চরমে, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন
৩০ মার্চ ২০২৬
নেত্রকোনায় কুটিরশিল্প মেলা শুরু
২৮ মার্চ ২০২৬
অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
২৩ মার্চ ২০২৬
নেত্রকোনায় সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
১৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান
১৬ মার্চ ২০২৬
দুর্গাপুরে সওজের জায়গায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
২০ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী হয়ে প্রথমবার নিজ এলাকায় কায়সার কামাল, উচ্ছ্বসিত এলাকাবাসী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেমের টানে মিঠাপুকুরে চীনের যুবক
  2. যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘরবেহ
  3. নৌবাহিনীর অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
  4. জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
  5. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x