Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:২৫, ১২ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩০, ১২ নভেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:২৫, ১২ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩০, ১২ নভেম্বর ২০২৫
আরও খবর
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী
আল্লামা শাহ আহমেদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ : তারেক রহমান

নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:২৫, ১২ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩০, ১২ নভেম্বর ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৪:২৫, ১২ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:৩০, ১২ নভেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার রাতে (১১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ ইউএনবিকে বলেন, ‘আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। নাহলে কমপক্ষে দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে হয়ত, আশা করছি।’

২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর মামলার আইনি জটিলতার অবসান ঘটলেও তিনি এখনও দেশে ফেরেননি।

আরও পড়ুন :  শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

গত কয়েক মাস ধরেই বিএনপির নেতারা বলে আসছিলেন যে, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। নভেম্বরের শেষ নাগাদ তিনি আসতে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছিল, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ বিএনপির পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

গত ৬ অক্টোবর বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে তিনি কবে দেশে ফিরছেন জানতে চাওয়া হলে, জবাবে তিনি বলেন, ‘খুব দ্রুতই ইনশাআল্লাহ।’ নির্বাচনের আগে দেশে থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার সর্বোচ্চ চেষ্টা, ইচ্ছা ও আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচনে জনগণের সঙ্গে থাকার।’

প্রায় দুই দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় নিবিড়ভাবে জড়িত থাকলেও তারেক রহমান কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন।

আরও পড়ুন : কারাগারে মেয়ের ব্যাগ ও মামলা নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) এবং ১৯৯৬ (জুন) সাল থেকে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করে আসছেন এবং তিনি কখনও পরাজয়ের মুখ দেখেননি। মায়ের সেই পুরনো আসনেই আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হবেন তারেক রহমান।

বিএনপি তারেক রহমান সালাহউদ্দিন আহমদ বগুড়া

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল
০১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন করবেন তারেক রহমান : মির্জা ফখরুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অভাবের তাড়নায় মাথার চুল বিক্রি করা রেহানার পাশে প্রশাসন
  2. রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন‍্য ৬ কমিটি গঠন
  3. যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, তীব্র হচ্ছে ভাঙন
  4. টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
  5. দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয় : ভারতীয় হাইকমিশনার
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x