Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
০৯:১০, ০৩ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:১৪, ০৩ নভেম্বর ২০২৫
আবু হোসাইন সুমন, মোংলা
০৯:১০, ০৩ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:১৪, ০৩ নভেম্বর ২০২৫
আরও খবর
মুদি ব্যবসায়ীর গুদামে অভিযান, ১৫৬০০ লিটার চোরাই তেল জব্দ
মোংলা-ঘাষিয়াখালী নৌ-চ্যানেলের ভাঙনরোধে পাইলিং বাঁধ নির্মাণ হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
সুন্দরবনে নদীতে পড়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার
সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

আজ থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাস উৎসব

আবু হোসাইন সুমন, মোংলা
০৯:১০, ০৩ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:১৪, ০৩ নভেম্বর ২০২৫
আবু হোসাইন সুমন, মোংলা
০৯:১০, ০৩ নভেম্বর ২০২৫
আপডেট: ০৯:১৪, ০৩ নভেম্বর ২০২৫
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরের পাড়ের সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ সোমবার (৩ নভেম্বর) ভোর থেকেই সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দুবলার চরে যেতে শুরু করেছেন।

সোমবার রাতে দুবলার চরের আলোরকোলে স্থাপিত অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বুধবার ভোরে সাগরে পূর্ণ স্নানের মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে। তবে এবারও সেখানে রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন থাকছে না। এছাড়া করোনা মহামারির পর থেকে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের লোকজন বা ট্যুরিস্টদের দুবলার চরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ণার্থীদের শুধুমাত্র পূজা ও স্নান শেষে ফিরতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীরা নির্ধারিত রাজস্ব জমা দিয়ে এবং বনবিভাগ থেকে পাস নিয়ে পূর্ব নির্ধারিত রুট দিয়ে রাস উৎসবে যেতে পারবেন ও একই রুট দিয়ে তাদের ফিরতে হবে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার ও প্লাস্টিক বর্জ্য দূষণরোধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, ৩ নভেম্বর থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল পূজাস্থল আলোরকোলে রাধা-কৃষ্ণের অস্থায়ী মন্দিরে নানা আনুষ্ঠানিকতা শেষে ৫ নভেম্বর প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে পূর্ণার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। কমিটি উৎসবকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে।

জানা গেছে, ১৮শ শতকের শেষভাগে বা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী সুন্দরবনের দুবলার চরে এই রাস পূজার গোড়াপত্তন করেন। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমায় সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

বনবিভাগের তথ্য মতে, প্রতিটি পূর্ণর্থীকে তিন দিনের জন্য ৭৫ টাকা রাজস্ব দিতে হবে। এছাড়া নিবন্ধন যুক্ত প্রতিটি ট্রলারের জন্য ৩০০ টাকা, নিবন্ধনবিহীন প্রতিটি ট্রলারের জন্য ১ হাজার টাকা এবং প্রতিটি ট্রলারের অবস্থান ফি (প্রতিদিন) ৩০০ টাকা রাজস্ব দিতে হবে।

সুন্দরবন রাস উৎসব দুবলার চর বনবিভাগ মোংলা
১৩ অক্টোবর ২০২৪
পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সুন্দরবন 
০২ সেপ্টেম্বর ২০২৪
উন্মুক্ত হলেও তেমন পর্যটক নেই সুন্দরবনে
৩১ আগস্ট ২০২৪
তিন মাস বন্ধ থাকার পর কাল থেকে উন্মুক্ত সুন্দরবন
০১ জুন ২০২৪
সুন্দরবন প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু আজ
১১ মে ২০২৪
সুন্দরবনে আগুনের কারণ খুঁজতে আরও সাত দিন সময় নিলো তদন্ত কমিটি
১২ এপ্রিল ২০২৪
ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল
০৩ মার্চ ২০২৪
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে কাঁকড়া সংগ্রহে ফিরছেন জেলেরা
১৪ ফেব্রুয়ারি ২০২৪
সুন্দরবন দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৩
বিজয় দিবসের ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল
০৩ সেপ্টেম্বর ২০২৩
সুন্দরবনের নদীতে তিন বাঘ!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এক ব্যক্তির ছবি দিয়ে ৯৩ জাল এনআইডি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার
  2. সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে করভার ১ শতাংশ করল সরকার
  3. কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য, ২ আইনজীবীকে তলব
  4. জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে বন্দিদের সঙ্গে বহনের আবেদন
  5. রামগতিতে ২০০ জনের বিএনপিতে যোগদানের খবর সত্য নয় : পৌর জামায়াত
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১১ অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x