Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৫:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৩৬, ১৩ অক্টোবর ২০২৫
জাহিদুর রহমান
১৫:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৩৬, ১৩ অক্টোবর ২০২৫
আরও খবর
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, পরোয়ানা জারি
সাভারে আর্জেন্টিনা সমর্থকদের অশ্রুর সাক্ষী হলেন রাষ্ট্রদূত
চার মাইক্রোবাস ও সাত মোটরসাইকেলসহ আ.লীগের ১৩ জন আটক

প্রতিবেশির আক্রোশের শিকার শখের ছাদবাগান, কাঁদছেন শামীমা

জাহিদুর রহমান
১৫:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৩৬, ১৩ অক্টোবর ২০২৫
জাহিদুর রহমান
১৫:৩৫, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৩৬, ১৩ অক্টোবর ২০২৫
গাছের জন্য আহাজারি করছেন শামীমা আলম। ছবি : এনটিভি

সাভারে কান্না থামছে না নিঃসন্তান শামীমা আলমের। শখের ছাদবাগান ভেঙে তছনছ হয়ে গেছে প্রতিবেশি সাবেক এক শিক্ষকের তাণ্ডবে। সেই থেকে গাছের জন্যে আহাজারি করছেন তিনি। সন্তান হারানো শোকের মতই যেন শোকে বিহ্বল প্রকৃতিপ্রেমী ওই গৃহিণী। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় ঘটে এ ঘটনা। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মানুষের প্রতিবাদী স্ট্যাটাসে বিষয়টি হয়ে দাঁড়ায় টক অফ দ্য সাভার।

ছাদবাগানের মালিকের অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে। শামীমা বলেন, ওই শিক্ষক আক্রোশে সন্ধ্যায় ছাদবাগানে গিয়ে ভেঙে তছনছ করেছেন গাছের টব। লণ্ডভণ্ড করেছেন আমার সাজানো বাগান।

শামীমা আলম আরও বলেন, আমি ও আমার স্বামী সাবেক ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম তুহিন জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় নিজের এভিনিউ গার্ডেনের আটতলা ভবনের সাত তলায় বসবাস করি। নিজেদের কোন সন্তান না থাকায় আমরা আটতলার ছাদে বিভিন্ন রকমের গাছ দিয়ে ছাদবাগান গড়ে তুলি। নানা জাতের দুই শতাধিক ফুল গাছের পরিচর্যা করেই আমাদের অবসর সময় কাটে। দোলনচাঁপা, মাধবীলতা, ছয় রকমের কলাবতী, জুঁই, টগর, রক্তকরবী, চেরি, গোলাপ, গন্ধরাজসহ নানা প্রজাতির গাছগুলোকে আমি পরিচর্যা করেছি সন্তানের আদরে।

সাজানো গোছানো ছাদবাগান নিয়ে ভবনটির বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের অনেকের প্রশংসা কুড়িয়ে ছিলেন শামীমা। অনেকে আবার তাকে অনুপ্রেরণার পাশাপাশি ছাদবাগানে নানা জাতের ফুলের সৌরভে নিজেদের অবসর সময়টুকু কাটাতেন নিজেদের মতো করে।

বিপত্তি বাধে ফ্ল্যাটের অপর বাসিন্দা আলী আহমেদ হাওলাদারের আপত্তিতে। ছাদবাগানের কারণে তাঁর কেনা ফ্ল্যাটের দেওয়াল নষ্ট হবে- এমন আশঙ্কার কথা জানিয়ে বেশ কিছুদিন ধরেই বাগান সরিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন তিনি। শেষমেষ ছাদবাগান থাকবে কি থাকবে না এই সিদ্ধান্তে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে তৈরি হয় বিরোধ। সন্ধ্যায় ছাদবাগানে গিয়ে লণ্ডভণ্ড আর ভেঙে ফেলা নানান গাছের উপড়ানো দেখে কান্নায় ভেঙে পড়েন শামীমা। একপর্যায়ে তার আহাজারি শুনে ছুটে যান বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা। তারাও গিয়ে দেখেন, গাছের টবসহ গাছগুলো ভেঙে তছনছ। যেন কালবৈশাখীর ঝড় বয়ে গেছে ছাদবাগানের ওপর দিয়ে।

এ সময় ওই ভবনে থাকা বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা ছাদে গিয়ে গাছের ওপর নির্বিচার আক্রমণে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানান। ভবনের একাধিক বাসিন্দা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ইট-কাঠের শহুরে জীবনে সৌন্দর্যবর্ধনে ছাদবাগানটি ছিল অনেকের কাছে একটি প্রিয় জায়গা। কিন্তু মানুষ হয়ে গাছগুলোর ওপর আক্রমণের বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।

এ বিষয়ে এভিনিউ গার্ডেন ওনার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, গাছ ভাঙার বিষয়টি তারা শুনেছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়টি।

এ বিষয়ে অভিযুক্ত আলী আহমেদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

২০১৯ সালের ২০ অক্টোবর সাভারের সিআরপি রোডের একটি বহুতল ভবনের ছাদে গড়ে তোলা সুমাইয়া হাবিব বাগানের সব গাছ কেটে সাবাড় করে দেয় পাশের এক প্রতিবেশি। লালমাটিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া হাবিব বিষয়টি ফেসবুকে লাইভ করলে দেশজুড়ে হইচই পড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনে যান তৎকালীন নির্বাহী হাকিম ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ। আটক করা হয় প্রতিবেশি ফ্ল্যাটের মালিক অভিযুক্ত খালেদা আক্তারকে।

সাভার ছাদবাগান
২৮ জুন ২০২৫
‘অন্ধ মার্কেট’ সন্ত্রাস ও চাঁদাবাজের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
২১ জুন ২০২৫
ঝুট নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সেনা মোতায়েন
২১ জুন ২০২৫
আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
১৫ জুন ২০২৫
ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে
০৮ জুন ২০২৫
দাম নিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা
০৭ জুন ২০২৫
স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে হত্যা, টাকা-মোবাইলফোন লুট
০৩ জুন ২০২৫
বাজেটের বড় অংশ চুরি করেছে আওয়ামী লীগ সরকার : আমান
২৭ মে ২০২৫
মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা সাভারে
২৬ মে ২০২৫
ফের অনন্ত জলিলের কারখানায় শ্রমিক অসন্তোষ
২৪ মে ২০২৫
জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নেতারা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল
  2. ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানী
  3. ৩১ জুলাই থেকে ওবায়দুল কাদেরকে দেখেনি কেউ
  4. সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে
  5. ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয় যে কারণে
  6. অনলাইনেই সরব হাসিনা, দুই বছরেও মুখ দেখেনি কেউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x