Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আরও খবর
৬ মাস ধরে কাদায় বাঁধা মহিষ ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক অসিত কুমার পুলিশ লাইনসে ক্লোজড
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যার হবে : স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

আনারকলি চাষে যুবকের বাজিমাত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৩:০০, ০৭ অক্টোবর ২০২৫
আনারকলি ফল চাষ। ছবি : বাসস

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুঘরি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদ হাসান স্ট্যালিন (৩৬) বিদেশি ফল আনারকলি বা প্যাসন ফ্রুট চাষ করে সফলতা অর্জন করেছেন। সাধারণত পার্বত্য অঞ্চলের পাহাড়ে এই ফল চাষ হলেও, স্ট্যালিনই প্রথম সমতলে বাণিজ্যিকভাবে এর আবাদ শুরু করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মৃদু টক-মিষ্টি স্বাদের এই ফলটি বাংলাদেশে ট্যাং ফল নামেও পরিচিত। এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ভালো বাজার মূল্য পাওয়ায় স্ট্যালিন লাভবান হচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আনারকলি ফল সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা যায়। এতে রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হয় না। ফলে উৎপাদন খরচ কম থাকে এবং ফলটি থাকে স্বাস্থ্যঝুঁকিমুক্ত। এটি ভিটামিন সি, আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর ফল।

প্রায় ৬ থেকে ৭ বছর আগে স্ট্যালিন আধুনিক প্রযুক্তির মাধ্যমে চমকপ্রদ ফল উৎপাদনের লক্ষ্য নিয়ে কৃষি কাজ শুরু করেন। প্রথম দিকে তিনি প্রায় ৬ বিঘা জমিতে ড্রাগন, মাল্টা, পেয়ারা ও আঙুর চাষ শুরু করেছিলেন। গণমাধ্যমের খবর দেখে তিনি প্যাসন ফ্রুট বা আনারকলি চাষে আগ্রহী হন। প্রথমে ২ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে ২০টি গাছ লাগিয়েছিলেন। বর্তমানে সেই সফলতা দেখে তিনি বাগানের পরিধি বাড়িয়ে আড়াই বিঘা জমিতে আনারকলি আবাদ করছেন।

গাছ লাগানোর মাত্র দুই বছর পরই স্ট্যালিনের বাগানে উচ্চ ফলন শুরু হয়। মাহমুদ হাসান স্ট্যালিন জানান, প্রথম ২ শতাংশ জমি থেকে প্রায় ১০ হাজার পিস আনারকলি ফলন পান। প্রতিটি ফল পাইকারি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করে তিনি ওই সামান্য জমি থেকেই প্রায় ১ লাখ ২০ হাজার টাকা আয় করেছেন। মাত্র ১০ হাজার টাকা খরচ করে এই আয় হওয়ায় তিনি লাভের টাকা দিয়ে আড়াই বিঘা জমিতে আবাদ শুরু করেন।

স্ট্যালিনের মতে, বিঘাপ্রতি আনারকলি চাষে খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। কিন্তু ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে বছরে ১২ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এই ফল এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ প্রায় ৮ মাস ধরে একাধারে পাওয়া যায়।

তরুণ এই উদ্যোক্তা জানান, যখন তিনি এই ফলের আবাদ শুরু করেন, তখন অনেকেই তাকে নিয়ে হাসি-ঠাট্টা করত। কিন্তু এখন বাগানে ফলের প্রাচুর্য দেখে সমালোচকদের ভুল ভেঙেছে। মির্জাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মানিক হোসেন মিয়াজি এবং বিল্লাল হোসেনের মতো অনেকেই বলছেন, স্ট্যালিনের বাগান দেখতে দূরদূরান্ত থেকে উদ্যোক্তারা আসছেন এবং ফলের স্বাদও অসাধারণ। ফলন দেখে তারা অবাক।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, ঝিনাইদহের উর্বর মাটি নানা দেশি-বিদেশি ফল উৎপাদনের জন্য উপযুক্ত এবং তরুণরা অল্প বিনিয়োগে উন্নত পদ্ধতিতে কৃষি কাজে আত্মনিয়োগ করলে সফল হতে পারবে। স্ট্যালিন তার প্রথম লটের লাভের টাকা দিয়ে ড্রাগন, পেয়ারা ও মাল্টার বাগানও গড়ে তুলেছেন। তার এই নতুন বাগান থেকে খুব শিগগিরই ভালো ফলন শুরু হবে।

ঝিনাইদহ আনারকলি কৃষি
১০ মে ২০২৬
ঝিনাইদহে নজর কাড়ছে বটগাছের ওপর ব্যতিক্রমী ক্যাফে
০১ মে ২০২৬
৫ ভুয়া পুলিশ আটক, ইয়াবাসহ পুলিশের সরঞ্জাম জব্দ
২৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে তিন দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু
০৭ এপ্রিল ২০২৬
কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে গৃহবধূর মৃত্যু
০৫ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে মামা-ভাগ্নের মৃত্যু
১৮ মার্চ ২০২৬
ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম
১০ মার্চ ২০২৬
গণপিটুনিতে নিরব হত্যা নিয়ে নতুন তথ্য জানাল পুলিশ
২৭ জানুয়ারি ২০২৬
ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক
২২ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ২ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
১১ জানুয়ারি ২০২৬
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো দুটি গ্রেনেড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
  2. সাবেক এমপি এইচ বি এম ইকবালের কার্যালয় সিলগালা, বিপুল দলিল-চেকবই জব্দ
  3. র‍্যাব বিলুপ্ত হচ্ছে, আসছে এসআরবি
  4. বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল ইইউএসটি
  6. মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনির মেয়াদ বাড়ল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x