Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৫
আরও খবর
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির সাতদিনের কর্মসূচি
জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না : স্বাস্থ্যমন্ত্রী
জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করে দিচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক

মেধা ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ০৫ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:২৮, ০৫ অক্টোবর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বক্তব্য দেন। ছবি : বাসস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মেধা ও প্রযুক্তি নির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড। ফ্লাইওভার, উড়াল সেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না।

আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আইইউটি’র রেসিং কার নির্মাতা গবেষক দলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেধাভিত্তিক বৃত্তি ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য। রেসিং কার তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের এই অর্জন গোটা জাতির জন্য গৌরব। সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও অসাধ্য সাধন করতে পারে।

মেধা ও উদ্ভাবনী শক্তি নিয়ে শিক্ষার্থীদের এই কাজকে ‘চারটেখানি কথা নয়’ উল্লেখ করে করে রিজভী বলেন, ‘বিশেষ করে, যখন তারা চীনের মতো প্রযুক্তিতে উন্নত একটি দেশে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে এটা অত্যন্ত ভালো খবর। আমরা যদি একটু সুযোগ পাই, তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শুধু আইইউটি নয়, ব্রাহ্মণবাড়িয়ার অষ্টম শ্রেণির রুমন ও মিথুন নামের দুই স্কুল ছাত্রের মঙ্গল গ্রহে প্লান্টেশন ও ভেজিটেশন নিয়ে গবেষণার কথা শুনেও আমরা হতবাক ও মুগ্ধ হই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি পরিবার ছুটে গিয়েছিল সেই ছাত্রদের উৎসাহ দিতে।’

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপিনেতা রিজভী বলেন, বাংলাদেশে যেখানে শিক্ষার মান উন্নত নয় এবং অবকাঠামোগত দিক আশপাশের দেশের তুলনায় দুর্বল, সেখানে রেসিং কার বা উচ্চ প্রযুক্তির গবেষণা করা অত্যন্ত কঠিন। দেশে দীর্ঘদিন ধরে উপযুক্ত শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা গ্রামীণ অঞ্চলে আরও তীব্র।

বর্তমান শিক্ষা পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গত ১৫-১৬ বছর ধরে জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার কোনো সুযোগ না থাকায় আজ মাস্তান তৈরি হচ্ছে, গুন্ডা তৈরি হচ্ছে। যদি সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকত, তাহলে এমন পরিস্থিতি হতো না।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত গভীর অন্তর্দৃষ্টি নিয়ে দেশের তরুণদের এই প্রতিভাগুলো অনুসন্ধান করছেন এবং তাদের উৎসাহ দিচ্ছেন। প্রথম পাতায় না আসা এই খবরগুলোও তারেক রহমানের দৃষ্টি এড়ায় না।

সবশেষে রিজভী আহমেদ আইইউটির শিক্ষার্থীদের অভিনন্দন ও  শুভেচ্ছা জানান।

রুহুল কবির রিজভী বিএনপি
৩১ আগস্ট ২০২৫
‘ইসির সক্ষমতা নিয়ে আমাদের সংশয় রয়েছে’
২৭ আগস্ট ২০২৫
গণতন্ত্রের প্রশ্নে তারেক রহমানের দৃষ্টান্ত অনুকরণীয় : রিজভী
২৭ আগস্ট ২০২৫
কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী
২৪ আগস্ট ২০২৫
রাষ্ট্রের স্বার্থে সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সরকার করবে : রিজভী
২২ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজে জড়িত নয় : রিজভী
২০ আগস্ট ২০২৫
গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয় : রিজভী
১৮ আগস্ট ২০২৫
আ.লীগ আমলের নির্বাচন কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি রিজভীর
১৫ আগস্ট ২০২৫
সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে : রিজভী
১৩ আগস্ট ২০২৫
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি ধর্মভিত্তিক দল : রিজভী
১২ আগস্ট ২০২৫
জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশি ৩ যুবককে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ পরিবারের
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  4. বৃষ্টি ও লঘুচাপ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x