Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
আইইএ’র সঙ্গে পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশের
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল
চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষা ঢাল ক্ষতিগ্রস্ত, আইএইএর উদ্বেগ
ন্যাশনাল হাউজিংয়ের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা 

ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। ছবি: পিআইডি

নিউক্লিয়ার কার্যক্রমে সংশ্লিষ্ট বিশ্বের ১৮০টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর এ সাধারণ সভা চলবে।  

সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। 

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, বাংলাদেশ এ সংস্থার ‘শান্তি ও উন্নয়নের জন্য পরমাণু’ মূলমন্ত্রের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। 

পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে আইএইএ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি।

সচিব আরও বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং পানি ব্যবস্থাপনায় যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি। এ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বাস্তব সমাধানে সহায়ক হতে পারে পারমাণবিক প্রযুক্তি। বাংলাদেশ আইএইএ’র উদ্যোগগুলো যেমন এটমস-ফুড, এটমস-নেট জিরো, রেইজ অব হোপ এবং নিউটেক প্লাসটিকস মূল্যবান বলে মনে করে, যা বিশ্বব্যাপী উন্নয়ন, স্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্বে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, পারমাণবিক বিদ্যুৎ এবং নিরাপত্তা ক্ষেত্রে ছয়টি আইএইএ প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ শীঘ্রই এ সংস্থার সাথে নতুন দেশীয় কর্মসূচি কাঠামো চূড়ান্ত করার জন্য উন্মুখ। সংস্থাটির সহায়তায় আইসোটোপ হাইড্রোলজির মাধ্যমে বাংলাদেশে ফসলের উৎপাদন এবং জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত হয়েছে, যা টেকসই খাদ্য সরবরাহে সহায়তা করেছে। 

পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে উল্লেখ করে সচিব বলেন, রূপপুরে দু’টি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির সঙ্গে এক মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। 

তিনি জানান, আইএইএ’র সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ এ খাতে আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি উন্নত ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে আইএইএ’র ‘রেইজ অব হোপ’ কর্মসূচিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। 

এ উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আইএইএ ভিয়েনা সাধারণ সভা

সংশ্লিষ্ট সংবাদ: আইএইএ

২১ মার্চ ২০২৬
আইইএ’র সঙ্গে পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশের
০২ জুলাই ২০২৫
ইরানের পারমাণবিক স্থাপনায় নজরদারি বন্ধের সিদ্ধান্ত ‘ভয়াবহ সংকেত’ : জার্মানি
সর্বাধিক পঠিত
  1. সালিশে সংঘর্ষে যুবক নিহত, মরদেহ দেখে প্রতিবেশীর মৃত্যু
  2. দুই গোষ্ঠীর দ্বন্দ্বে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত প্রায় অর্ধশত
  3. কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  4. ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা
  5. ১৮০ দিনে দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস দেবে সরকার
  6. ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x