Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন আনা সম্ভব : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
গণভোটের প্রচারণা চালাতে সিলেটে দুই উপদেষ্টা
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম
শতবর্ষী নৌকার হাট পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম
আগামী নির্বাচন হবে উৎসবমুখর : মুক্তিযোদ্ধা উপদেষ্টা

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০০, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক-ই-আজম শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করতে হবে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা।

ফারুক-ই-আজম বলেন, মহানগর ক্রীড়া অঙ্গন কেবল একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে যারা খেলবে, তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, আমরা চাই তরুণরা মোবাইল ও প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক। খেলাধুলায় অংশগ্রহণ করলে তারা মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একজন তরুণ মাঠে নামলে সে শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করে না, বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোররা, বিশেষ করে যারা ফুটপাত ও অবহেলিত পরিবেশে বেড়ে উঠছে, তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

ফারুক-ই-আজম বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে। আমি প্রত্যাশা করি, তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়বে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: ফারুক-ই-আজম

২০ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন আনা সম্ভব : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
০১ নভেম্বর ২০২৫
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম
১২ অক্টোবর ২০২৫
শতবর্ষী নৌকার হাট পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x