Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫৫, ১৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫৫, ১৮ আগস্ট ২০২৫
আরও খবর
বাঁধনকে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় নয় : উপদেষ্টা জাহেদ উর রহমান
‘মৃত্যু ছাড়া আমাকে নির্বাচন থেকে সরানো যাবে না’ বলার কয়েক ঘণ্টা পরেই মৃত্যু
ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, কী বললেন অভিনেত্রী
নারী এশিয়া কাপ: মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় : ডা. তাহের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫৫, ১৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৫৫, ১৮ আগস্ট ২০২৫

‘দেশের ৭১ শতাংশ মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়’ দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অধিকাংশ জনগণের মতামত মেনে নেওয়ার নামই ডেমোক্রেসি।’

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে ‘জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং সেই আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচন চায়, সিলেকশন নয় এবং সেটি মেনেও নেবে না। সরকার যে নির্বাচন রোডম্যাপ দিয়েছে, তা একমাত্র একটি দল স্বাগত জানিয়েছে। দেশের গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দল এই রোডম্যাপকে স্বাগত জানাতে পারেনি। কারণ, নির্বাচনের পূর্বশর্ত হিসেবে রাষ্ট্রের মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।’

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জাতি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে। এজন্য দরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং অতীতের গণহত্যার বিচার।’

ডা. তাহের অবিলম্বে জনগণের দাবি মেনে জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে সমাবেশের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই কষ্ট জাতির আগামীর ভাগ্য নির্ধারণের সংগ্রামের অংশ।’

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, ‘সরকার যেন কোনো বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য না করে, বরং গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘পিআর পদ্ধতি কোনো দলের একক দাবি নয়, বরং জনগণের ন্যায্য অধিকার। পিআর পদ্ধতিতেই প্রকৃত অর্থে জনগণের সরকার ও সংসদ গঠিত হয়।’ পিআরসহ সাত দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ অন্যান্যরা। এ ছাড়া সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিজয়নগর থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নির্বাচন ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

০৫ সেপ্টেম্বর ২০২৬
উইপোকার উপদ্রবে মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
১৬ সেপ্টেম্বর ২০২৫
পিআর বিষয়ে আন্দোলন-আলোচনা একসঙ্গে চলবে : ডা. তাহের
১৮ আগস্ট ২০২৫
পিআর পদ্ধতি ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় : ডা. তাহের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুর্গাপুর থানার ওসির শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
  2. রাজাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তরা
  3. নকল ঘি, কসমেটিকস বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা
  4. স্বামী জুলাই বিপ্লবে শহীদ, স্ত্রী সাক্ষ্য দিতে এলে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মহত্যা
  5. ধর্ষণ, হত্যাসহ তিন মামলার আসামিকে কুপিয়ে হত্যা
  6. আশেক মাহমুদ কলেজ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ‘চিরকুমার সংঘে’র

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x