Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ০০:২৭, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ০০:২৭, ১২ জুলাই ২০২৫
আরও খবর
গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
নির্বাচন কমিশন চরম খামখেয়ালিপনা প্রদর্শন করছে : এনসিপি
টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি
মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের, নাছিম, পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : নাহিদ ইসলাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ০০:২৭, ১২ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:১০, ১১ জুলাই ২০২৫
আপডেট: ০০:২৭, ১২ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বরাই লড়াই করে যাচ্ছে।’

আজ শুক্রবার (১১ জুলাই) যশোরের খেজুর চত্বর এলাকায় এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়, যা ২৯ জুলাই পর্যন্ত চলবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে নারী পুরুষ নির্বিশেষে সব দল-মতের হক আদায় করা হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘একটি রাজনৈতিক দল বলে, তাদের লাখ লাখ মানুষ। এই গণঅভ্যুত্থানে লাখ, কোটি মানুষ আবাবিল পাখির মতো এ আন্দোলনে যুক্ত হয়েছে। ফলে মানুষের হিসাব আমাদের দেখাইয়েন না। যদি নৈতিকতার সঙ্গে থাকেন, ইনসাফের সঙ্গে থাকেন, তবে একজন মানুষও এক লাখ মানুষের সমান। আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, ন্যায়ের পক্ষে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে।’

দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেবো না। আমরা চাই, পুলিশ, আমলাতন্ত্র কোনো দলের হবে না। তারা হবে জনগণের।’

নাহিদ ইসলাম আরও বলেন, গত ১৬ বছর নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দলীয়করণ করা হয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। যারা জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করেছে। এই নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে।

একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা কল্যাণভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। বাংলাদেশের মানুষের কল্যাণে বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করব। গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়েছেন, আবারও এদেশের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। আপনারা কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারকে ভয় পাবেন না।’

আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে বড় একটি আন্দোলনের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছি। আগামীতে এ চাঁদাবাজদের বিরুদ্ধে বড় একটি আন্দোলন সংগঠিত হবে।’

নাহিদ ইসলাম এনসিপি ভিডিও সংবাদ
০১ জুলাই ২০২৬
জুলাই জাদুঘর ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ
২৮ জুন ২০২৬
নাহিদ ইতিহাসের অংশ : ড. মুহাম্মদ ইউনূস
১২ মে ২০২৬
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত : নাহিদ ইসলাম
০৬ মে ২০২৬
নিজ আসনের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়
০৩ মে ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
৩০ এপ্রিল ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করা প্রয়োজন : বিরোধীদলীয় চিফ হুইপ
৩০ এপ্রিল ২০২৬
সরকারের দেউলিয়াত্ব, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না : নাহিদ
৩০ এপ্রিল ২০২৬
কেন একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, সেটা আজ পরিষ্কার : নাহিদ
২৫ এপ্রিল ২০২৬
কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি : নাহিদ ইসলাম
১৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগের নিরপরাধ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : মনোনয়নপত্র নিলেন বিএনপির তিন নেতা
  2. তাপপ্রবাহ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. ঢাকার মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
  4. মৃদু তাপপ্রবাহের মাঝে ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে
  6. সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া না দিতে আইনি নোটিশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x