Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৩:০০, ০৮ মার্চ ২০২৫
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৩:০০, ০৮ মার্চ ২০২৫
আরও খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
রাজবাড়িতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে
মালিবাগে ট্রেনের ধাক্কায় একজন নিহত
সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৩:০০, ০৮ মার্চ ২০২৫
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
১২:৫৫, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৩:০০, ০৮ মার্চ ২০২৫
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ছবি : এনটিভি

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ চারজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টায় জামালপুর জেলার নারিকেলি এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এবং শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু (৪৫), বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম (২৫) এবং জামালপুর সদর উপজেলার নারিকেলি এলাকার চা বিক্রেতা আনিছুর রহমান (৪০)।

আহতরা হলেন—জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ, দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি এলাকার একরামুল হক (৪০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হাসিবুল (২০)। আহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারকেলি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন চা বিক্রেতা আনিছুর রহমান। এ সময় মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ সময় পার্শ্ববর্তী জামতলী বাজারের চেকপোস্টে গোপাল চন্দ্র ঘোষ নামে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ওই ট্রাককে থামাতে সিগন্যাল দিলে গাড়িচালক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত ওই পুলিশের উপপরিদর্শককে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার সকাল সাড়ে ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা নান্দিনাগামী ১০ চাকার একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক জুয়েল আকন্দ কালু নিহত হন। এসময় ট্রাকের চালকসহ তিন জন আহত হয়। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। পরে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা আহত নিহত
১৯ মার্চ ২০২৬
ঝড়ে উপড়ে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
১৮ মার্চ ২০২৬
বাড়ি ফেরার পথে সড়কে ঝরল নারীর প্রাণ
১৮ মার্চ ২০২৬
মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত
১৮ মার্চ ২০২৬
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডিভাইডারে, নিহত ৩
১৭ মার্চ ২০২৬
বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩
১৭ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
১৪ মার্চ ২০২৬
ঝালকাঠিতে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেটকার খাদে, শিশু নিহত
১৪ মার্চ ২০২৬
উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৮
১৩ মার্চ ২০২৬
রামপালে ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
১৩ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের ৯ জনের জানাজা-দাফন সম্পন্ন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
  2. স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন চূড়ান্ত হলো যাদের
  5. নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
  6. আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x