Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
পথে পথে ভালোবাসায় সিক্ত তারেক রহমান
প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রীর কাছে চাঁদপুরবাসীর যেসব দাবি
সংস্কারের অভাবে সড়ক এখন ‘মরণফাঁদ’
সরবরাহ কমায় ইলিশের দাম আকাশচুম্বী

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু শনিবার 

শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
২২:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখার প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ।

আগামীকাল শনিবার (১ মার্চ) সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাদরা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঐতিহাসিক সাদরা দরবার শরীফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।

হাজীগঞ্জ উপজেলার সাদরা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা শনিবার থেকে রোজা পালন শুরু করবেন।

সাদরা দরবার শরীফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদরা দরবার শরীফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী আরও বলেন, প্রথমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শনিবার রোজা রাখার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে, তার উপর নির্ভরশীল হয়ে আমরা রোজা ও ঈদ পালন করি। তবে প্রথমে কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় আমাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে চাঁদ দেখার খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। যার কারণে আমরা তারাবি আদায় ও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি।

চাঁদপুর রোজা
০৪ মে ২০২৬
ভাঙা হচ্ছে ৫০০ বছরের পুরোনো পালগিরি মসজিদ, ঐতিহ্য হারানোর শঙ্কা
০৪ মে ২০২৬
হেলে পড়েছে দুই বহুতল ভবন, আতঙ্কে স্থানীয়রা
০১ মে ২০২৬
দুই মাস পর পদ্মা-মেঘনায় মাছ ধরা শুরু, ইলিশের আকাল
৩০ এপ্রিল ২০২৬
মধ্যরাতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা
২৯ এপ্রিল ২০২৬
পদ্মা-মেঘনা পাড়ের জেলেদের মনে স্বস্তির বদলে উদ্বেগ
১৯ এপ্রিল ২০২৬
আঙুর চাষে তাক লাগালেন কামরুজ্জামান
১৭ এপ্রিল ২০২৬
পরীক্ষা দিতে গেল মেয়ে, কলেজে বাবা; সেই সুযোগে শিক্ষকের বাসায় ১০ ভরি স্বর্ণ লুট!
১৩ এপ্রিল ২০২৬
আড়াই লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস
০৯ এপ্রিল ২০২৬
জিও ব্যাগ লুটের হিড়িক, তীর রক্ষা প্রকল্প ঝুঁকিতে
০৮ এপ্রিল ২০২৬
মেঘনার বালুচর গায়েব, হুমকির মুখে কোটি টাকার নদী রক্ষা বাঁধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত
  2. আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী
  3. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. দেশের উন্নয়নে স্থল ও নৌপথ সমান গুরুত্বপূর্ণ : সেতুমন্ত্রী
  5. শাহ আলী মাজারে হামলায় জামায়াতের দূরতম সম্পর্কও নেই : সেলিম উদ্দিন
  6. সৎমাকে হত্যা, ছোট বোনদের সাক্ষ্যে ফাঁসির মঞ্চে বড় ভাই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x