Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
আসিফ-হান্নানসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা
রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
মিডিয়া একপাক্ষিক ভূমিকা পালন করছে : এনসিপি
যুবকদের অংশগ্রহণে রিজার্ভ ফোর্স গঠন করা হবে : আসিফ মাহমুদ

ফ্যাসিস্ট রেজিমের চালানো প্রোপাগান্ডা জনসম্মুখে আসা উচিত : আসিফ মাহমুদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২৪, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
বুধবার নিজ কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের। ছবি : পিআইডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে ফ্যাসিস্ট রেজিমের চালানো প্রোপাগান্ডা জনসম্মুখে আসা উচিত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশে সফরকারী যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আসিফ মাহমুদ এ কথা বলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

এ সময় মানবাধিকার, গণতন্ত্র, জবাবদিহিতা ও ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও নেতৃত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম অধিকারের মতো বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয় সরকার উপদেষ্টা বিগত ফ্যাসিস্ট আমলে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ গণহত্যা এবং রাজনৈতিক স্বৈরতন্ত্রের কথা উল্লেখ করেন। বেকার যুবক, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সংক্রান্ত গৃহীত বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। 

রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স জানান, পারস্পরিক সম্পর্ক, মানবাধিকার, আইনের শাসন ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের সহযোগিতা জোরদার করতে কাজ করবে তার সরকার।

রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অ্যাজেন্ডাকে সমর্থন করেছে।

এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি কর্মসংস্থান বৃদ্ধি, মানবাধিকার এবং শ্রম অধিকার বিষয়ে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আসিফ মাহমুদ ফ্যাসিস্ট প্রোপাগান্ডা

সংশ্লিষ্ট সংবাদ: আসিফ মাহমুদ

১৩ মার্চ ২০২৬
আসিফ-হান্নানসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
০১ ফেব্রুয়ারি ২০২৬
যুবকদের অংশগ্রহণে রিজার্ভ ফোর্স গঠন করা হবে : আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি :  দূতাবাস
  2. প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৫ সিটি করপোরেশন প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
  3. ঝালকাঠিতে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেটকার খাদে, শিশু নিহত
  4. পাবনার অলিগলিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-বিলবোর্ডের ছড়াছড়ি
  5. আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  6. রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x