Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২৩:০০, ২৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৪৩, ১৩ জুন ২০২৬
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২৩:০০, ২৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৪৩, ১৩ জুন ২০২৬
আরও খবর
নিজ দলের এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপি সভাপতির, ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১০
দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে : খাইরুল কবির খোকন
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: ফেসবুক পোস্টে স্বীকারোক্তি, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ১৪৪ ধারার মধ্যেই বিএনপির দুপক্ষের কর্মসূচি, সংঘর্ষে আহত ১০

এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২৩:০০, ২৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৪৩, ১৩ জুন ২০২৬
এস এম জিন্নাহ, সাতক্ষীরা
২৩:০০, ২৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৪৩, ১৩ জুন ২০২৬
সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : এনটিভি

সাতক্ষীরার আশাশুনিতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির ইউনিয়ন কমিটির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সম্মেলন পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা শুরু হয়।

জানা গেছে, বুধহাটা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করে বিএনপির একটি পক্ষ। সকাল ১০টায় ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এসময় অপর পক্ষ সেখানে সমাবেশের ঘোষণা দিলে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সম্মেলনের স্থানে ১৪৪ ধারা জারি করে মাইকে ঘোষণা দেন।

১৪৪ ধারা উপেক্ষা করে বেলা সাড়ে ১১টার দিকে অপর পক্ষের শতাধিক নেতাকর্মী সম্মেলন স্থলে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ইটপাটকেল নিক্ষেপ, রড-লাঠি নিয়ে হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পলাশ, যুবদলের সাবেক সহসভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফি, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুর ও অপর পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক রমজান আলী, যুবদলের কর্মী আজমিনুরসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ছত্রভঙ্গ করে দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এলাকা দখলে নিলে পরিস্থিতি শান্ত হয়।

সম্মেলন আয়োজনকারীদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে আমরা ভোটগ্রহণ করছিলাম। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলা চালালে সম্মেলন পণ্ড হয়। কর্মী ও জনগণ ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়। এরপর আমরা পুনরায় শান্তিপূর্ণভাবে ভোট শুরু করি, অধিকাংশ ভোটার ভোট দিয়েছে। কিন্তু প্রশাসন সারিবদ্ধ লাইনে দাড়িয়ে ভোট দিতে আসা ভোটারদের তাড়িয়ে দিয়ে সম্মেলন পণ্ড করে দেয়।

অপরপক্ষে আশাশুনি উপজেলা বিএনপির আরেক অংশের আহ্বায়ক আসিফুর রহমান তুহিন, সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক খায়রুল আহসান বলেন, খুলনা বিভাগীয় টিমের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্ধারিত তারিখের আগেই ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে কমিটি গঠন করতে সম্মেলন শুরু করলে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়।

সাতক্ষীরা সংঘর্ষ বিএনপি আহত
০৬ আগস্ট ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
২৮ জুলাই ২০২৬
সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
২৩ জুলাই ২০২৬
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি এলাকাবাসীর
২২ জুলাই ২০২৬
জামায়াত এমপির ভিডিও ভাইরাল নিয়ে ঢাবি শিক্ষক মোনামি, ‘দুইদিন আগেই বলেছিলাম…’
২২ জুলাই ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
২২ জুলাই ২০২৬
জামায়াত নেতার ভিডিও ভাইরাল : গোমর ফাঁস করলেন কাজি
২২ জুলাই ২০২৬
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা
২১ জুলাই ২০২৬
জামায়াত নেতার ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন প্রথম স্ত্রী
২১ জুলাই ২০২৬
তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল, স্ত্রী দাবি জামায়াত নেতার, ড্রাইভারকে দোষারোপ
১৯ জুলাই ২০২৬
নদীতে ভেঙে পড়েছে সাঁকো, নৌকাই ভরসা দুই পাড়ের মানুষের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা
  2. জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজবাড়ী দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা
  3. বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
  4. প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি
  5. ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন? যা জানাল মন্ত্রিসভা
  6. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x