Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫০, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫০, ২২ জুলাই ২০২৬
আরও খবর
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি এলাকাবাসীর
সংসদ সদস্য গাজী নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
এবার সংসদ সদস্য পদও হারাবেন গাজী নজরুল
গাজী নজরুলের সংসদ সদস্য পদ কী থাকবে? সংবিধান যা বলছে
নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপির ভিডিও ভাইরাল নিয়ে ঢাবি শিক্ষক মোনামি, ‘দুইদিন আগেই বলেছিলাম…’

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫০, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৫:৫০, ২২ জুলাই ২০২৬
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) ও গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

আজ বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে, দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম.... Why !!! Simply why !!’

এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে সিসিটিভি ফুটেজের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ফুটেজে তাদের একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটি সামনে আসার পর তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়।

তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর এক লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়। একটি চক্র ব্লাকমেইল করতে ব্যর্থ হয়ে মগবাজারের তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য গোপনে ধারণ করে। পরবর্তীতে ব্ল্যাকমেইল করার উদ্দেশে ফেসবুকে ছড়িয়ে দেয়। 

গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভাইরাল ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে তার দল জামায়াতে ইসলামীও।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সাতক্ষীরা সংসদ সদস্য শেহরীন মোনামি

সংশ্লিষ্ট সংবাদ: সাতক্ষীরা

২৩ জুলাই ২০২৬
এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি এলাকাবাসীর
২২ জুলাই ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ
২২ জুলাই ২০২৬
জামায়াত নেতার ভিডিও ভাইরাল : গোমর ফাঁস করলেন কাজি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি
  2. সরকার আ.লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ
  3. ছাগলচোর চক্রের ৩ সদস্য কারাগারে
  4. সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x