Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:০৭, ১১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:০৭, ১১ জানুয়ারি ২০২৫
আরও খবর
রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চোরাবালিতে আটকা পড়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
বিএনপিকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীদের একাংশ
শিক্ষার্থী বরণে প্রস্তুত নওগাঁ বিশ্ববিদ্যালয়
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

দেশের প্রত্যন্ত অঞ্চলের ৫০০০ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিল সম্ভাবনা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:০৭, ১১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫০, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১০:০৭, ১১ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শিক্ষার্থীদের যথাযথ গরম কাপড়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এসব শিশুদের কষ্ট লাঘবে এবং তাদের স্কুলমুখী করতে ‘সম্ভাবনা’র উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও ভিত্তিক স্কুল ও মাদ্রাসার শীতের পোশাক বিতরণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ঢাকাসহ উত্তরবঙ্গের রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও বরিশালের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া সিলেট, রংপুর ও পাবানায় এ কার্যক্রম চালু রয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে সম্ভাবনার অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মাদ তোফাজ্জল আলী বলেন, ‘সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্ভাবনা নিরালসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি বিশ্বাস করি, আমরা সবাই যদি সবার জায়গা থেকে শিশুদের পাশে দাঁড়াই, তবে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারব, ইনশাল্লাহ।’

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম বলেন, ‘সম্ভাবনা সূচনালগ্ন থেকেই শিশুদের শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। প্রতিবছর আমরা আমাদের পরিচালিত পুষ্পকলি স্কুলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি, যার অন্যতম লক্ষ্য শিশুদের স্কুলমুখী করা।’ 

এ কার্যক্রমে পাশে থাকার জন্য সম্ভাবনার সব দাতাগোষ্ঠী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান আরিফুল ইসলাম। সর্বস্তরের মানুষকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

‘সম্ভাবনা’র এ কার্যক্রমকে সাদরে গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা এ ধরনের শিক্ষা সহায়ক ও শিশুবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।

‘সম্ভাবনা’র পথচলা শুরু হয় ২০১১ সালে। সূচনালগ্ন থেকে সংগঠনটি দেশে দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান বিগত ১২ বছরে সাফল্যের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ‘পুষ্পকলি স্কুল’, সুবিধা বঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করতে ‘অনিন্দিত নারী’ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘স্বনির্ভর’ প্রকল্প পরিচালনা করে আসছে। সুবিধা বঞ্চিত শিক্ষিত বেকার জনগোষ্ঠীর বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সম্ভাবনা ‘সম্ভাবনা আইসিটি সেন্টার’ নামে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে। ‘প্রযুক্তির অধিকার আলোকিত জীবনের অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে দেশের সব স্তরের মানুষের মাঝে প্রযুক্তির আলো পৌঁছে দিতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত, কর্ম হারানো, শিক্ষা বঞ্চিত নারী ও পুরুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করছে সম্ভাবনা। এ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে স্বল্প মেয়াদী হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি।

শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী সম্ভাবনা

সংশ্লিষ্ট সংবাদ: শীতবস্ত্র বিতরণ

২১ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
১১ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
০১ জানুয়ারি ২০২৬
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x