Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:১০, ২৪ ডিসেম্বর ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:১০, ২৪ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আনা হচ্ছে
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
রেলের টিকিট কালোবাজারি করায় দুই স্টুয়ার্ট বরখাস্ত
পদ্মা সেতুতে নেই দীর্ঘ লাইন, স্বস্তিতে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা

খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:১০, ২৪ ডিসেম্বর ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১১:০৫, ২৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:১০, ২৪ ডিসেম্বর ২০২৪
খুলনা-ঢাকা রুটে আজ থেকে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চলাচল শুরু। ছবি : এনটিভি

খুলনা-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে নতুন রুটে চলাচলের জন্য চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। ঢাকায় পৌঁছায় সকাল ৯টা ৪৫ মিনিটে। এটি আবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে।

পদ্মা সেতু হয়ে চলাচল করায় খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশী যাত্রীরা। আজ খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। তবে, খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

প্রথম দিন খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যাত্রী আরিফুল ইসলাম ও হামিদ শেখ বলেন, নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতে সময় কম লাগবে। এ ছাড়া ভাড়াও কম লাগবে।

মো. শহীদ হোসেন নামে এক যাত্রী বলেন, এই ট্রেনটি খুলনাবাসীর জন্য আশির্বাদ। আগে ট্রেন চুয়াডাঙ্গা, দর্শনা ঘুরে যেতে কমপক্ষে আট ঘন্টা সময় লাগত। এখন সাড়ে তিন ঘণ্টা থেকে পৌনে চার ঘণ্টা লাগছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ছয় মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, আজ সকাল ৬টায় জাহানাবাদ ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেল স্টেশন ছেড়ে গেল। অন্যান্য স্টেশন থেকে যাত্রীরাও উঠতে পারবে। নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, পদ্মাসেতু হয়ে ট্রেনটি ঢাকায় যাবে। ট্রেনটিতে মোট ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী। ১১টি বগিতে আসন সংখ্যা ৭৬৮টি। এই রুটের দূরত্ব ৩৭৮ কিলোমিটার। খুলনা-ঢাকা রুটে শোভন চেয়ার শ্রেণির ভাড়া ভ্যাট ছাড়া ৪৪৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ৭৪০ টাকা, এসি সিট শ্রেণির ভাড়া ৮৮৫ টাকা এবং এসি বার্থ শ্রেণির ভাড়া এক হাজার ৩৩০ টাকা।

ট্রেন পদ্মা সেতু জাহানাবাদ এক্সপ্রেস
৩০ জুলাই ২০২৪
১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে সীমিত সময়ে চলবে ট্রেন 
২৫ জুলাই ২০২৪
ট্রেন চলবে কবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি : রেলওয়ের ডিজি
২৪ জুলাই ২০২৪
সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন  চলবে বৃহস্পতিবার
২৭ জুন ২০২৪
২ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
২৩ জুন ২০২৪
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
১১ জুন ২০২৪
ঈদ স্পেশাল ট্রেনের যাত্রা শুরু বুধবার
১০ জুন ২০২৪
ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহণ শুরু
০৫ জুন ২০২৪
বাংলাদেশ-ভারত ট্রেনে যাতায়াতের ভাড়া বাড়ছে
০২ জুন ২০২৪
রেলকে ব্যবহার করে কাউকে সুবিধা নিতে দেওয়া হবে না : রেলমন্ত্রী
০১ জুন ২০২৪
ঈদযাত্রা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যার রহস্য উন্মোচন
  2. খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  3. মোটরসাইকেলের প্লাগ পরিষ্কার করতে গিয়ে দগ্ধ পাম্প কর্মকর্তার মৃত্যু
  4. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  5. একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
  6. জ্বালানি তেলের দাম বাড়ায় ফেসবুকে ক্ষোভ জামায়াত আমিরের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x