Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:২০, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:২১, ১৪ ডিসেম্বর ২০২৪
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:২০, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:২১, ১৪ ডিসেম্বর ২০২৪
আরও খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব চান হাসনাত আব্দুল্লাহ
বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে ৪৬৪ অপতথ্য
বিএনপি মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি
১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম
জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব

ভারত এদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না : মাহিদুর রহমান

এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:২০, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:২১, ১৪ ডিসেম্বর ২০২৪
এস এম উমেদ আলী, মৌলভীবাজার
১৯:২০, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:২১, ১৪ ডিসেম্বর ২০২৪
আজ শনিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহিদুর রহমান। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বলেছেন, ভারত কখনো এদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। তারা স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। তারা চেয়েছিল অবিভক্ত পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করতে পারলেই তারা শান্তিতে থাকবে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান একথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, তারা (ভারত) কখনো পাকিস্তানকে সহ্য করতে পারেনি। এজন্য তারা এই ভূরাজনীতিতে সম্পৃক্ত হয়েছিল। যার প্রতিফলন এখন ফুটে উঠছে। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চাই। উভয় দেশের জনগণও এটা চায়।

মাহিদুর রহমান বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী তাদের দোসররা দেশের ভাবমূর্তি নষ্ট করতে নানা প্রপাগান্ডায় এখন ওই টাকা ব্যয় করছে। তারা এখনো দেশের মধ্যে বীরদর্পে চলাফেরা করে। ওই কালো টাকা ব্যয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অশান্ত করতে চাইছে।

বাংলাদেশ বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে মাহিদুর রহমান বলেন, ভারত ও তাদের তাঁবেদার আওয়ামী লীগ মন্দির ও হিন্দু নির্যাতনসহ নানা অপপ্রচার করে সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। ভারত আগ্রাসী মনোভাবে চোখ রাঙানি দিয়ে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক দেখাচ্ছে। তা অবশ্যই নিন্দনীয়।

মাহিদুর রহমান আরও বলেন, মঈন উদ্দিন ও ফখর উদ্দিন ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার দোসর। তারা ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় এসেছিল দেশের গণতান্ত্রিক রাজনীতি ধ্বংস করতে। এই ১৫-১৭ বছর মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকার ছিল না। রাজনীতিবিদরা সাংবিধানিকভাবে রাজনীতির চর্চা করতে পারেননি। এটার পেছনে শক্তিশালী ভূমিকায় ছিল ভারত। তাই ৩৬ জুলাই এমনি এমনি হয়নি। এর পেছনে বিএনপির নেতাকর্মীদেরও দীর্ঘ ত্যাগ ও অবদান রয়েছে।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ। দেশের চলমান প্রেক্ষাপট ও মৌলভীবাজারের সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, আজাদুর রহমান আজাদ, বকশী মিছবাহ উর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, আহমদ ফারুক মিল্লাদ, মু ইমাদ উদ দীন, এম এ হামিদ, মো. শাহাজান মিয়া, মাহবুবুর রহমান রাহেল, সৈয়দ মমসাদ আহমদ, মোক্তাদির হোসেন, মো. সালাউদ্দিন, আলী হোসেন রাজন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী ও চব্বিশের দ্বিতীয় স্বাধীনতায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মৌলভীবাজার বিএনপি মাহিদুর রহমান
০২ মে ২০২৬
লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক
২৩ এপ্রিল ২০২৬
শেরপুর সেতু মেরামত শুরু কাল, ঢাকা-সিলেট রুটে যান চলাচলে নতুন নির্দেশনা
২০ মার্চ ২০২৬
কমলগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন এমপি মুজিব
১৩ মার্চ ২০২৬
শ্রীমঙ্গলে হাজার বছরের প্রাচীন ‘গায়েবী মসজিদ’
০৮ মার্চ ২০২৬
যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে আনার পরিকল্পনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
ফাল্গুনের আবিরে রাঙা প্রকৃতি, পলাশে ফুটেছে বসন্তের রূপ
০৭ মার্চ ২০২৬
লাউয়াছড়া বনে যান্ত্রিক ত্রুটিতে আটকা কালনী এক্সপ্রেস
১১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে ‘সাংবাদিক কার্ড’ বিতরণে অনিয়মের অভিযোগ
২০ জানুয়ারি ২০২৬
শীতার্ত মানুষের পাশে কমলগঞ্জ প্রেসক্লাব
১৯ জানুয়ারি ২০২৬
২০ বছর ধরে অবহেলিত প্রাথমিক বিদ্যালয়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার
  2. আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করা হবে : শামা ওবায়েদ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. যৌতুক মামলায় আইনজীবী ও আসামিকে বাদী পক্ষের মারধর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x