Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৩৬, ৩০ নভেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৩৬, ৩০ নভেম্বর ২০২৪
আরও খবর
লোডশেডিং কমবে কবে?
বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ
জাতীয় গ্রিডে যুক্ত আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সংসদীয় বিশেষ কমিটি

বিদ্যুৎ কেনার সরকারি গ্যারান্টিসহ বিদ্যুৎ খাতে আইপিপি নেই: উপদেষ্টা

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৩৬, ৩০ নভেম্বর ২০২৪
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৮:৩৫, ৩০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৩৬, ৩০ নভেম্বর ২০২৪
আজ শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান। ছবি : পিআইডি

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, বেসরকারি খাতে আর কোনো স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) কেন্দ্র স্থাপনের অনুমতি দেবে না সরকার। বেসরকারি খাতকে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট (এমপিপিপি) নীতির (এমপিপিপি) অধীনে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে, যা থেকে সরকার সর্বোচ্চ ১০ থেকে ২০ শতাংশ বিদ্যুৎ কিনবে।

শনিবার (৩০ নভেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘র‌্যাপিড ট্রানজিশন টু রিনিউয়েবলস: রোল অব ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বর্তমানে সরকার বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিমালার আওতায় স্থাপিত আইপিপি বিদ্যুৎকেন্দ্রের মোট বিদ্যুৎ কেনার নিশ্চয়তা দিয়ে থাকে। নতুন নীতিমালায় বেসরকারি উৎপাদককে হুইলিং চার্জ পরিশোধ করে সরকারি গ্রিড সিস্টেমের মাধ্যমে নিজ ক্রেতার মাধ্যমে বিদ্যুৎ বিক্রি করতে হবে। বিগত আওয়ামী লীগ শাসনামলে ব্যাংকগুলো বিনিয়োগকারীদের সম্পদের ভিত্তিতে নয়, জনগণকে দেখানোর জন্য অনেক প্রকল্পে অর্থায়ন করেছে।

ড. ফাওজুল কবির খান আরও বলেন, ‘এখন যখন এসব ঋণ খেলাপি হচ্ছে, তখন ব্যাংকগুলো এস আলম ও বেক্সিমকোর মতো তাদের ব্যালান্সশিট যাচাই করে দেখছে যে ব্যালান্স শিট খালি এবং কোনো সম্পদ নেই।’

অন্তর্বর্তী সরকার নবায়নযোগ্য জ্বালানির (আরই) প্রসারে আগ্রহী উল্লেখ করে ফাওজুল কবির জোর দিয়ে বলেন, দেশের রপ্তানিমুখী পোশাক খাতের জন্য বাধ্যবাধকতা হওয়ায় বিদ্যুৎ পেতে আরইর কোনো বিকল্প নেই।

ইআরএফ সভাপতি মো. রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিটি ব্যাংকের বিজনেস কান্ট্রি ম্যানেজার আশানুর রহমান ও ক্লিনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী।

ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারের বিষয় তুলে ধরেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চের (সিইপিআর) চেয়ারপারসন গৌরাঙ্গ নন্দী।

সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রচারণায় জমির স্বল্পতা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে ড. কবির বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল জমি অব্যবহৃত ও খালি পড়ে আছে। এই হাজার হাজার একর জমি সৌর বিদ্যুৎকেন্দ্রের জন্য ব্যবহার করা যেতে পারে।’

সৌরবিদ্যুতের বিভিন্ন উপাদান যেমন ইনভার্টার, প্যানেল ও স্ট্রাকচারস আমদানির ক্ষেত্রে কর অব্যাহতির ধারণার বিরোধিতা করে উপদেষ্টা বলেন, এগুলো বিদেশ থেকে আমদানি করা উচিত নয়। বরং এগুলো ভারতের মতো স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে।

ড. কবির বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের গতি বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ এবং পূর্ববর্তী সরকারের জারি করা লেটার অব ইনটেন্ট (আইএলও) এর ভিত্তিতে নির্বাচিত বাতিল হওয়া ৩৭টি সৌর বিদ্যুৎকেন্দ্র পুনর্বিবেচনার দাবিরও বিরোধিতা করেন। ‘উচ্চ আদালত ইতোমধ্যে আইনটি বাতিল করে দেওয়ায় এসব প্রকল্প পুনর্বিবেচনার সুযোগ নেই।’

ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিযোগিতার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘সরকার প্রতিযোগিতার মাধ্যমে সব ব্যবসায়ীর কাজ পাওয়ার জন্য সব ব্যবসা উন্মুক্ত করে দিয়েছে। এখন আনুকূল্য ও সুপারিশের মাধ্যমে ব্যবসা পাওয়ার দিন চলে গেছে।’

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আরই প্রকল্পগুলো দীর্ঘমেয়াদি হওয়ায় এবং ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ভিত্তিতে আমানত সংগ্রহ করায় স্থানীয় ব্যাংকগুলো অনেক সময় আরই প্রকল্পে অর্থায়নে আগ্রহী হয় না। তাই দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়নে ঝুঁকি রয়েছে এবং এ ঝুঁকি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

গৌরাঙ্গ নন্দী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ব্যাংকগুলো সবুজ অর্থায়ন করলেও এ খাতে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় সৌরবিদ্যুতে বিনিয়োগে ঊর্ধ্বমুখী প্রবণতা নেই।

ফাওজুল কবির খান জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ আইপি
০২ নভেম্বর ২০২৫
উপহারের নৌকা তোষাখানায় জমা দিলেন জ্বালানি উপদেষ্টা
২১ অক্টোবর ২০২৫
গ্যাস আমদানি করলে বিদ্যুতের দাম অনেক বেড়ে যায় : জ্বালানি উপদেষ্টা
০৮ সেপ্টেম্বর ২০২৫
তিন মন্ত্রণালয়ে এক বছরে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় : ফাওজুল কবির খান
২৪ আগস্ট ২০২৫
‘বুয়েট থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকা লজ্জার’
২৪ আগস্ট ২০২৫
খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার
২২ জুলাই ২০২৫
গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে : সেতু উপদেষ্টা
০১ জুন ২০২৫
‘চাকরি অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের আশঙ্কা আছে’ 
০৭ মে ২০২৫
গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়াচ্ছে না সরকার : জ্বালানি উপদেষ্টা
০৯ মার্চ ২০২৫
১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে : ফাওজুল কবির
১৭ ফেব্রুয়ারি ২০২৫
এসি ২৫ ডিগ্রিতে রাখার নির্দেশনা, না মানলে সে এলাকায় লোডশেডিং
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে, সেই সুযোগ দেবো না : প্রধানমন্ত্রী
  2. এনসিপিতে যোগ দেওয়ার পর বাসা ছাড়ার নির্দেশ বাড়িওয়ালার, অভিযোগ কাফির
  3. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড
  5. বজ্রপাতের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : ত্রাণমন্ত্রী
  6. দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x