Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১৫:৫৫, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৪
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১৫:৫৫, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৪
আরও খবর
শ্যামনগরে পুলিশের গুলিতে নিহত বিএনপিনেতার বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : মঈন খান
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ঈদে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১৫:৫৫, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৪
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা
১৫:৫৫, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৪

নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা। সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির (ভার্চুয়ালি) বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি দুই বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে বাকিরা চলমান রেখে সামনের দিকে এগিয়ে  নিয়ে যাবে। অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। অন্তর্বর্তী  সরকারও সংস্কারের কথা বলছে। দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে।

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্যসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্মেলনে অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসব। তাই সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে কানায় কানায় ভরে তোলে টাউন ফুটবল মাঠ। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

সম্মেলনের উদ্বোধক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার যুবলীগ-ছাত্রলীগ, আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালিয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে, এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনও আপস করবে না।

জেলা  বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক  জয়ন্ত কুমার কুণ্ডু, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী হাসান রুমি, মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,  কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলি, মির্জা ফরিদুল ইসলাম শিপলুসহ বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ।

দ্বিতীয় অধিবেশনে ৮০৮ কাউন্সিলর ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। ইতোমধ্যে সভাপতি পদে মাহমুদ হাসান খান বাবু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি তারেক রহমান
১২ মার্চ ২০২৬
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনি ইশতেহারে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
১১ মার্চ ২০২৬
ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
০৭ মার্চ ২০২৬
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা
০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
০৩ মার্চ ২০২৬
জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে বিএনপির আনন্দ মিছিল
০৩ মার্চ ২০২৬
নওগাঁ জেলা বার নির্বাচনে ১২ পদে বিএনপিপন্থী প্যানেলের জয়
০১ মার্চ ২০২৬
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন নিহত
২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সেলিনা রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন ডা. কাকন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সান্তাহারে ট্রেন দুর্ঘটনা : আহত ৬৬, তদন্তে ৪ সদস্যের কমিটি
  2. সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত : আহত অর্ধশতাধিক যাত্রী
  3. চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ, জামাত সকাল ১০টায়
  4. ঈদের ছুটিতেও চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
  5. টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, কৃষকের দুশ্চিন্তা
  6. মন্ত্রীদের সংসদবিষয়ক দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x