Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪৫, ০৫ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ অক্টোবর ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪৫, ০৫ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ অক্টোবর ২০২৪
আরও খবর
দেশ স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরছে : সেনাপ্রধান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
তরুণীর পেটে দেড় কেজি চুলের কুণ্ডলী, অস্ত্রোপচারে অপসারণ
ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পতাকা উৎসব
ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মিলল আরও একজনের রক্ত

কুমিল্লার বধূ হলেন ইন্দোনেশিয়ার তরুণী

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪৫, ০৫ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ অক্টোবর ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৬:৪৫, ০৫ অক্টোবর ২০২৪
আপডেট: ১৬:৪৯, ০৫ অক্টোবর ২০২৪
প্রেমের টানে বাংলাদেশে এসে কুমিল্লার যুবক আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপুকে বিয়ে করেন ইন্দোনেশিয়ার তরুণী নাজিফা মুনজারিন সিনতা। ছবি : এনটিভি

গায়ে হলুদ, বৌ-ভাত, আতশবাজি ও অতিথি আপ্যায়ন সবই ছিল অন্যসব বিয়ের মতো। তবে নতুন বৌ নিয়ে অতিথিদের আগ্রহ ছিল তুঙ্গে। বউ সুদূর ইন্দোনেশিয়া থেকে আসা। প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নাজিফা মুনজারিন সিনতা (২৫)। কুমিল্লার যুবক আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপুর (৩২) হাত ধরে বাংলাদেশে আসেন ওই যুবতী। শুক্রবার কুমিল্লার একটি কমিউনিটি সেন্টারে ধুমধাম করে তাদের বিয়ে হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই যুবতী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর উইন্ড কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়।

নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলক এর মেয়ে। সিনতা মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করতেন। জন্মসূত্রে খ্রিষ্টান ধর্মের অনুসারী সিনতা বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়।

বর আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার আলহাজ শামসুদ্দিন আহাম্মদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে।

বর আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপু জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন তিনি। সেখানে একটি কোম্পানিতে চাকরির সুবাদে পরিচয় হয় একই কোম্পানিতে কাজ করা সিনতার সাথে। একপর্যায়ে ভালো বন্ধুত্ব হয় দুজনের। পরে ভালোবাসার সম্পর্কে জড়ান দুজন। সেই ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

অপু বলেন, সিনতা মালয়েশিয়ায় থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। সে তার পরিবারকে জানিয়েই বাংলাদেশে এসেছে এবং পরিবারের সম্মতিতেই আমাকে বিয়ে করেছে। কয়েকদিন বাংলাদেশে থাকার পর ইন্দোনেশিয়ায় ফিরব আমরা। সেখানে গিয়ে সেদেশের রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে, তার পরিবারের পক্ষ থেকে। 

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপু আরও জানান, সিনতা খুবই ভালো মেয়ে। তার সাথে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। তাকে জীবনসঙ্গীনি হিসেবে পেয়ে আমি খুবই ধন্য। আমরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।

নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার ভাষায় সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক। আমি তাদের আতিথেয়তায় ভীষণ মুগ্ধ হয়েছি। এখানকার সবাই আমাকে আপন করে নিয়েছে। অপু পুরুষ হিসেবে অসাধারণ। সে অনেক কেয়ারিং। আমি ধন্য যে তাকে পেয়েছি।

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ অপুর মা ফরিদা ইয়াসমিন বলেন, বিদেশি মেয়েদের মনমানসিকতা এত সুন্দর হয়, এত আন্তরিক হয় সিনতাকে না দেখলে বুঝতে পারতাম না। সে আমার পুরো পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। আমরা মনেই হয় না আমার ঘরে নতুন বউ এসেছে, মনে হচ্ছে আমার একটি মেয়ে ঘরে এসেছে। আমার তিনটা ছেলে, কোনো মেয়ে নেই। আজ থেকে সিনতা আমার মেয়ে হয়ে থাকবে। আল্লাহর কাছে শোকর যে তিনি আমার মনের মতো একটি মেয়ে মিলিয়ে দিয়েছেন।

কুমিল্লা বধূ ইন্দোনেশিয়া তরুণী
০১ মে ২০২৬
বিদ্যুৎস্পর্শে আহত ৩ শ্রমিকের দুজনের মৃত্যু, শঙ্কায় অপরজন
০১ মে ২০২৬
চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু
০১ মে ২০২৬
জলাবদ্ধতায় দুর্ভোগে ৩০ হাজার শিক্ষার্থী, বেঞ্চের ওপর বসে পরীক্ষা
৩০ এপ্রিল ২০২৬
সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ
২৯ এপ্রিল ২০২৬
পানির নিচে ১৭৩৩ হেক্টর জমির ধান, বিদ্যুৎ বিপর্যয়
২৭ এপ্রিল ২০২৬
কাস্টমস কর্মকর্তা হত্যা: ৪ আসামির স্বীকারোক্তি, একজনের রিমান্ড
২২ এপ্রিল ২০২৬
ক্লাস চলাকালে খসে পড়ল পলেস্তারাসহ বৈদ্যুতিক ফ্যান
১৭ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য মাথা ন্যাড়া করলেন আরও ৯ জন!
১৫ এপ্রিল ২০২৬
কুমিল্লায় ৪ কোটি টাকার নিষিদ্ধ পণ্য ধ্বংস
১৩ এপ্রিল ২০২৬
‘এই দামে ইলিশ না নিয়ে সিলভার কার্প নেন’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন : আমিনুল হক
  2. সকালের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ
  4. শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  5. হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান
  6. মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিক আহত, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x