Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১০:৫৫, ১৩ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১০:৫৫, ১৩ জুন ২০২৪
আরও খবর
সরকারের বার্তা প্রচারে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ : তথ্য সচিব
আধুনিক কৃষি পদ্ধতিতে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকির সমালোচনায় ডেমোক্র্যাটরা
গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

‘গণমাধ্যমই পারে ভারসাম্যপূর্ণ স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে’

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১০:৫৫, ১৩ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১০:৫৫, ১৩ জুন ২০২৪
রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে বুধবার ‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়

উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সব পক্ষের মধ্যে পরিকল্পিতভাবে তথ্যের সঞ্চালন ও প্রচারের মাধ্যমে আন্তঃযোগাযোগ ঘটিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।

গতকাল বুধবার (১২ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন  বিশেষজ্ঞরা।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

সেমিনারে সচিব ওয়াহিদা আক্তার বলেন, ‘স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যথার্থ সেচ এবং চাহিদাভিত্তিক সুনির্দিষ্ট উদ্ভিদ পুষ্টি, গ্রিনহাউজে জলবায়ু ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ, মাটি, জল, আলো, আর্দ্রতা, তাপমাত্রা ব্যবস্থাপনাসহ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে কৃষকরা তাদের খামারের প্রক্রিয়াগুলো নিরীক্ষণ করতে পারে। সেই সঙ্গে দূর থেকে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে। শুধু তাই নয়, স্মার্ট বাজার ব্যবস্থাপনাও স্মার্ট কৃষির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রযুক্তির এই সম্প্রসারণে যত প্রকার উপায় রয়েছে , সেগুলোর মধ্যে স্বল্প সময় ও ব্যয়ে এবং অত্যন্ত ব্যাপক হারে প্রযুক্তি বিস্তারের সর্বাপেক্ষা যুতসই উপায় হলো গণমাধ্যম।’

একটি কার্যকর ‘সাপ্লাই চেইন’ প্রতিষ্ঠায় গণমাধ্যমের অংশগ্রহণ এখন সময়ের দাবি উল্লেখ করে ওয়াহিদা আক্তার বলেন, ‘কৃষিতে আমাদের গৌরবোজ্জ্বল অর্জনগুলো বিশ্ব দরবারে উপস্থাপন ও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের গণমাধ্যম বিশ্বব্যাপী ভোক্তাদের বাংলাদেশের কৃষি পণ্যে আগ্রহ সৃষ্টি, কৃষিপণ্যের প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন, বাজার সৃষ্টি ও চাহিদা বৃদ্ধিতে অবদান রাখতে পারে।’  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বায়ত্বশাসিত সংস্থা এজেন্সি টু ইনোভেইটের (এটুআই) কালচার অ্যান্ড কমিউনিকেশন প্রধান পূরবী মতিন।

সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ এর উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক এবং চ্যানেল আইয়ের সাংবাদিক ও বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন কৃষি তথ্য সার্ভিসের প্রধান তথ্য কর্মকর্তা বি এম রাশেদুল আলম। এ ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান ও গণমাধ্যম প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

কৃষি গণমাধ্যম
২৫ জানুয়ারি ২০২৬
ফসলি জমির টপ সয়েল ইটভাটায় বিক্রির অভিযোগ
২৩ নভেম্বর ২০২৫
পদ্মার জেগে ওঠা চরে কৃষিতে নতুন সম্ভাবনা
২৫ অক্টোবর ২০২৫
গম উৎপাদনে রেকর্ড, পাকিস্তানের নতুন কৌশলে সবাই অবাক
১৯ আগস্ট ২০২৫
কৃষি ঋণে কি বেসরকারি ব্যাংক ও প্রান্তিক কৃষকের অনাগ্রহ বাড়ছে?
২৬ এপ্রিল ২০২৫
ভুট্টার বাম্পার ফলন, জয়পুরহাটে দাম নিয়ে বিপাকে কৃষক
২৩ মার্চ ২০২৫
উন্নত জাতের বেগুন চাষে লাখপতি হওয়ার স্বপ্ন সোলায়মানের
২২ মার্চ ২০২৫
সূর্যমুখীতে স্বপ্ন দেখছে সুবর্ণচরের কৃষকেরা
২২ মার্চ ২০২৫
আমেরিকান চিয়া ও কিনোয়া চাষ হচ্ছে পঞ্চগড়ে
১৬ মার্চ ২০২৫
রাণীশংকৈলে ভুট্টায় ভাগ্য বদলের স্বপ্ন কৃষকদের
০৪ মার্চ ২০২৫
স্ট্রবেরিতে বাজিমাত মাসুম বিল্লাহর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষকের রোষানলে একই বিষয়ে ৫ বার ফেলের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  4. দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
  5. মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
  6. বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x