Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ০৭ মে ২০২৪
আপডেট: ২৩:৩২, ০৭ মে ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ০৭ মে ২০২৪
আপডেট: ২৩:৩২, ০৭ মে ২০২৪
আরও খবর
বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসন
ময়মনসিংহ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
ময়মনসিংহে ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে সেতু ও রংপুর-লালমনিরহাট সড়ক
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি যুবলীগনেতার

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ০৭ মে ২০২৪
আপডেট: ২৩:৩২, ০৭ মে ২০২৪
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ০৭ মে ২০২৪
আপডেট: ২৩:৩২, ০৭ মে ২০২৪
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক (বামে) ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখেরুল ইমাম সোহাগ। ছবি : এনটিভি

কলেজ পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিককে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন জেলা যুবলীগের এক নেতা।

গতকাল সোমবার (৬ মে) দুপুর পৌনে ১টায় অধ্যক্ষ আহমেদ শফিক ফেসবুকে নিজের টাইমলাইনে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বলেও জানান। এই শিক্ষকনেতা তাঁর পোস্টে লিখেন, ‘জন্মদিনের উপহার হিসেবে পেলাম প্রাণনাশে হুমকি’

এ ঘটনায় গত ৩০ এপ্রিল অধ্যক্ষ আহমেদ শফিক কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান তিনি।

এই শিক্ষকনেতা তাঁর পোস্টে আরও লিখেন, ‘আমি ভাষাসৈনিক মরহুম আহমেদ সালেকের ষষ্ঠ সন্তান। আজীবন আমার আদর্শ পিতার আদর্শ বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেছি, সত্য-সুন্দরের বন্দনায় আমার ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে নিয়োজিত থেকেছি এবং একজন আদর্শ শিক্ষক হওয়ার সাধনা করে যাচ্ছি প্রতিনিয়ত। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর নাসিরাবাদ কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করার পর অদ্যবধি কলেজটি দুর্নীতিমুক্ত একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে আজও নিরলসভাবে কাজ করে চলেছি। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও মহল নিতান্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এবং অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক অপবাদে আমাকে অভিযুক্ত করে আমার কর্তব্য পালনে বাধা প্রদানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল সকাল ১১টার দিকে  আখেরুল ইমাম সোহাগের নেতৃত্বে প্রায় অর্ধশত সন্ত্রাসী নাসিরাবাদ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবং আখেরুল ইমাম সোহাগসহ মোট পাঁচজন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে ‘গুলি কইরা মাইরা ফালামু’ বলে আমাকে হুমকি দেয়। (এ ধরনের হুমকি ২০১৮ সালেও সে আমাকে দিয়েছিল।) সে থেকে আমি আমার জীবনের চরম নিরাপত্তাহীনতা বোধ করছি এবং বড় বেশি অসহায়ত্ব নিয়ে প্রতিটি মুহূর্ত অতিক্রম করছি।

এমতাবস্থায় স্বাধীনতা শিক্ষক পরিষদসহ সকল পর্যায়ের শিক্ষকদের সহমর্মিতা, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। প্রশাসনের কাছে আমার শিক্ষক-কর্মচারীসহ আমার নিজের জন্য নিরাপত্তা দাবি করছি।’

এ বিষয়ে ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নাসিরাদ কলেজছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি  আখেরুল ইমাম সোহাগ বলেন, ফেসবুক কথোপকথনে অধ্যক্ষ আহমেদ শফিক আমার জিভ টেনে ছিড়ে ফেলতে চেয়েছেন এবং ইতর বলে গালাগাল দিয়েছেন। আর সেদিন ৩০ এপ্রিল আমি কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে কলেজ অধ্যক্ষের অফিসে গিয়েছিলাম এক ছাত্রীর বেতন কমানোর দাবি নিয়ে। তিনি তার ফেসবুকে যে সব কথা লিখেছেন আমি সেরূপ কোনো আচরণ বা তাকে গুলি করে প্রাণনাশের হুমকি দেইনি।’

ময়মনসিংহ হুমকি যুবলীগনেতা অধ্যক্ষ
১৫ জুন ২০২৬
মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৪ জুন ২০২৬
শিক্ষা ট্রাস্টের মাধ্যমে আদর্শ ও কর্মক্ষম মানুষ তৈরি হবে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
১৩ জুন ২০২৬
ঋণের টাকায় আর্জেন্টিনার পতাকার রঙে গ্রাম রাঙালেন ‘সুমন মেসি’
১২ জুন ২০২৬
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
১২ জুন ২০২৬
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার
১০ জুন ২০২৬
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
০৯ জুন ২০২৬
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা
০৯ জুন ২০২৬
জ্ঞান-বিজ্ঞানের শক্তিকে কাজে লাগাতে হবে : এমরান সালেহ প্রিন্স
০৭ জুন ২০২৬
বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি ব্রিজ
০৫ জুন ২০২৬
ময়মনসিংহে দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামীকাল টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা
  3. ভারি বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপকারী যুবক আটক
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x