Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:১৮, ২১ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:১৮, ২১ ডিসেম্বর ২০২৩
আরও খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭, মামলা ৫৭টি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৪ জন গ্রেপ্তার
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:১৮, ২১ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১৫, ২১ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:১৮, ২১ ডিসেম্বর ২০২৩
ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ছবি : ডিএমপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু  করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্বাচনে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি নিউজ আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এর আগে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন প্রতিহতকারীদের হুমকির কারণে এবার নির্বাচন শান্তিপূর্ণ করা ডাবল চ্যালেঞ্জ। ভোটাররা নির্বাচন উৎসবমুখর করতে পুলিশের সঙ্গে থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে সব সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পারব বলে আশা করি।

সম্প্রতি রেলের নাশকতা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, গত অক্টোবর মাসের ২৮ তারিখের পর থেকে এখন পর্যন্ত নানাভাবে জ্বালা পোড়াও ইত্যাদি নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে। বেশিরভাগই কিন্তু পুলিশ উদঘাটন করতে সক্ষম হয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এগুলো যেন ভবিষ্যতে ঘটতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যটাও রয়েছে। রেলে যেন আর নাশকতা না হতে পারে এজন্য আনসারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের আদেশ-নির্দেশ মানতে বদ্ধপরিকর। ব্যালট পেপার পরে যাবে। দুর্গম এলাকায় নিরাপত্তা দিয়ে ব্যালট নিয়ে যাবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে। যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেভাবে কাজ করব। কোনো ধরনের হস্তক্ষেপ মানা হবে না। সকালে ব্যালট পেপার কেন্দ্রে যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশে কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, যারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে তারা সবাই এটি মেনে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট জিনিস আগের দিন কেন্দ্রে পাঠানো হবে। কেবলমাত্র ব্যালট পেপারটি সকালবেলা পৌঁছানো হবে। সেজন্য নির্বাচন কমিশন কিছু গ্রাউন্ড ড্রাফট করেছে। কিছু উপনির্বাচন হয়েছে সেখানে তারা এই পরীক্ষাগুলো চালিয়েছে। পাহাড়ি অঞ্চল হাওর অঞ্চল এই সমস্ত প্রতিকূল এলাকার বিষয়ে আলাদা ডিসিশন রয়েছে। সেভাবেই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এতে কোনো সমস্যা হবে না। সবার সম্মিলিত প্রয়াস থাকলে সামনে যে ভোট যুদ্ধ সেটি সফল হবে।

সিইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, যার যা দায়িত্ব পালন করা দরকার সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সমন্বয় সভা। নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি দেখভাল করার কথা বলা হয়েছে।

ডিএমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ডিএমপি

৬ ঘন্টা আগে
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭, মামলা ৫৭টি
২২ নভেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫, মামলা ৩৬
২১ নভেম্বর ২০২৬
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
  2. রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের অষ্টম চালান 
  3. গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০
  4. আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
  5. আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার যেসব এলাকায়
  6. টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাইযোদ্ধা নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x