Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
নাসির আহমেদ, গাজীপুর
২২:২০, ০৭ নভেম্বর ২০২৩
আপডেট: ২২:২৫, ০৭ নভেম্বর ২০২৩
নাসির আহমেদ, গাজীপুর
২২:২০, ০৭ নভেম্বর ২০২৩
আপডেট: ২২:২৫, ০৭ নভেম্বর ২০২৩
আরও খবর
ফিরে দেখা ২৪ জুলাই ২০২৪: সারা দেশে গ্রেপ্তার ১৪০০, চিরুনি অভিযান অব্যাহত
মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে
বিয়ের প্রলোভনে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার
মহাসড়কে পরিবহণ চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পোশাক শ্রমিকদের আন্দোলনে নাশকতা, ছাত্রদলনেতা গ্রেপ্তার

নাসির আহমেদ, গাজীপুর
২২:২০, ০৭ নভেম্বর ২০২৩
আপডেট: ২২:২৫, ০৭ নভেম্বর ২০২৩
নাসির আহমেদ, গাজীপুর
২২:২০, ০৭ নভেম্বর ২০২৩
আপডেট: ২২:২৫, ০৭ নভেম্বর ২০২৩
গাজীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম। ছবি : এনটিভি

বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে গাজীপুরের ছাত্রদলনেতা রিপন হোসেন ওরফে রিপন মাহমুদকে (২৭) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার তাঁকে ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জিএমপি কমিশনার মো. মাহবুব আলম  নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

জিএমপি কমিশনার বলেন, গাজীপুরে সরকারবিরোধী দলীয় আন্দোলনকে বেগবান করতে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের আড়ালে নাশকতা চালাচ্ছে বিএনপিসহ তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। উচ্চ পর্যায়ের নির্দেশে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে যোগ দিয়ে গাড়ি ভাঙচুর, গার্মেন্টস কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরে ছাত্রদলের নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।

গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন রিপন হোসেন ওরফে রিপন মাহমুদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামের সুরুজ আল মামুনের ছেলে এবং কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। রিপন ও তার সহযোগীরা কালিয়াকৈরে লিডা, ফর্টিস গার্মেন্টস এবং কোনাবাড়ী এলাকার এ বি এম ফ্যাশন্স লিমিটেডে অগ্নি সংযোগ ও ভাঙচুর ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার ভিডিও ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।

জিএমপি কমিশনার আরও জানান, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির নামে আন্দোলন চলাকালে গত ৩১ অক্টোবর (মঙ্গলবার) গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন পোশাক কারখানা, পুলিশের বিভিন্ন স্থাপনা, হাসপাতাল, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। গত ১ নভেম্বর (বুধবার) জিএমপি, শিল্পাঞ্চল পুলিশ ও জেলা প্রশাসক (ডিসি) সাংবাদিকদের সঙ্গে নিয়ে নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস্ ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে পরিদর্শনকারীদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও যথাযথ তদন্তের মাধ্যমে ভাঙচুর, কারখানা-গাড়িতে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হয়। 

কমিশনার আরও জানান, ওইসব ঘটনার ফুটেজ উদ্ধার করে তদন্তকালে বিভিন্ন পোশাক কারখানার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর জেলাধীন সফিপুরে লিডা ও ফর্টিস গার্মেন্টস লিমিটেডের অভ্যন্তরে ঢুকে দুষ্কৃতকারীরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও দাহ্য পদার্থ ঢেলে গাড়িতে অগ্নি সংযোগ করেছে। পোশাক কারখানা কর্তৃপক্ষের প্রত্যক্ষদশীর্দের বর্ণনামতে গাড়ি ভাঙচুরকারী ব্যক্তি ছাত্রদলনেতা রিপন হোসেন। তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। ঘটনার পর পরই তিনি এলাকা থেকে পালিয়ে যান এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কমিশনার আরও জানান, রিপন ও তার অন্যান্য সহযোগীরা গত ৩০ অক্টোবর কোনাবাড়ী এলাকার এ বি এম ফ্যাশন্স লিমিটেডে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। এ ঘটনায় কোনাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে। ছাত্রদল নেতা রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন তিনিসহ তার দলীয় সহযোগীরা রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে দলীয় আন্দোলনকে বেগবান করতে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উচ্চ পর্যায়ের নির্দেশে শ্রমিকদের আন্দোলনে যোগ দিয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অংশগ্রহণ করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের আরও চারটি মামলা রয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক, মোহাম্মদ আহমারুজ্জামান, পুলিশ সুপার কাজী শফিকুল ইসলামসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার ছাত্রদল নেতা
১৯ জুলাই ২০২৬
পুলিশের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, গ্রেপ্তার ২
১৭ জুলাই ২০২৬
তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেপ্তার
১৭ জুলাই ২০২৬
জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
১৭ জুলাই ২০২৬
ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ২
১৫ জুলাই ২০২৬
মাহবুব হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আদেশ
১৫ জুলাই ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৬, মামলা ৫৮
১৩ জুলাই ২০২৬
৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দেওয়া সেই হরিদাস গ্রেপ্তার
১৩ জুলাই ২০২৬
দুই ডাকাতির রহস্য উন্মোচন, স্বর্ণসহ গ্রেপ্তার ৫
১২ জুলাই ২০২৬
দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
১২ জুলাই ২০২৬
আন্দোলনের মুখে নওগাঁয় এনজিওর নির্বাহী পরিচালক গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. ভুল নকশায় এলজিইডির সেতু নির্মাণ, ৬ বছর ধরে ভোগান্তি
  3. মন্ত্রণালয়ের চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে
  4. ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
  5. ১১২ টাকায় চাকরি পাওয়া সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুলু
  6. ‘ট্রাইব্যুনালে মোজাফফরের বিচার মানবতাবিরোধী অপরাধের, সেনা আইনে হবে জিয়া হত্যার’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x