Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আরও খবর
মসজিদের জায়গা দখলের অভিযোগ বিএনপিনেতার বিরুদ্ধে
সাবেক কৃষকদল নেতার ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত
গোপালগঞ্জে বিপুল ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
এমপির গাড়িতে হামলা : রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদকসহ গ্রেপ্তার ২
ফিলিং স্টেশনের কোটি টাকা ডাকাতি, ভুয়া র‌্যাব চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
আপডেট: ১৯:১৫, ১৭ জুলাই ২০২৬
জাল দলিল ব্যবহার করে জমির নামজারি করার চেষ্টার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

জাল দলিল ব্যবহার করে জমির নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতিসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. নাঈম (৩৫), নূর ইসলাম মোল্লা (৫৭), আব্দুর রহিম (৫৫) ও তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারদের মধ্যে আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার অপর আসামি তোফাজ্জেল হোসেন টিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন জমা দিতে যান। দলিলটি পর্যালোচনার সময় সহকারী কমিশনারের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই-বাছাইয়ের নির্দেশ দেন। দীর্ঘ যাচাই শেষে দলিলটি সম্পূর্ণ জাল বলে প্রতীয়মান হলে তিনি বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, নামজারি, ভুয়া দলিল কিংবা ভূমি-সংক্রান্ত যেকোনো বিষয়ে কেউ যদি দালালি বা প্রতারণার আশ্রয় নেয় কিংবা সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার  জাল দলিল নামজারি বিএনপি নেতা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

০২ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৫
০১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে একদিনে ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ১৯
৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে নিয়ে কিশোরী প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকের বন্ধু গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অন্তঃসত্ত্বা নারীদের জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
  2. বগুড়ায় ধানক্ষেতে গিয়ে পড়ল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত ৩
  3. কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  4. সাতসকালে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
  5. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  6. আন্তর্জাতিক বাজার ও উৎপাদন ব্যয়ের ভিত্তিতেই সয়াবিনের দাম সমন্বয় : বাণিজ্যমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x