সিএসই-৩০ সূচকে নতুন ১৪ কোম্পানি
চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ১৪টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছে সমান সংখ্যক কোম্পানি।
আগামী ২৭ জুলাই থেকে এই সূচক কার্যকর হবে। সিএসই সূত্রে এসব এ তথ্য জানা গেছে।
নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- এপেক্স ফুডস লিমিটেড, এপেক্স ফুটওয়ার লিমিটেড, এশিয়া ইন্সুরেন্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বিডি লি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, জিপিএইচ ইস্পাত লি, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, লাফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লি, সামিট এলিয়েন্স পোর্ট লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড ।
থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হল- বাংলাদেশ স্টিল রিরোলিং মিলন লিমিটেড, এসআরএম স্টিল স্লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন কর্পোলি, ঢাকা ব্যাংক লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মতিন স্পিনিং মিলস পিএলসি, এনসিসি ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং সামিট পাওয়ার লিমিটেড।
সিএসই-৩০ সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট বাজার মূলধনের ২৫ দশমিক ৮৮ শতাংশ এবং এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩৩ দশমিক ২১ শতাংশ।

অর্থ ও বাণিজ্য ডেস্ক