Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ১৪ জুলাই ২০২৩
আপডেট: ১০:২১, ১৪ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ১৪ জুলাই ২০২৩
আপডেট: ১০:২১, ১৪ জুলাই ২০২৩
আরও খবর
কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ
শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে সমন্বয় করতে হবে : রাষ্ট্রপতি
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ: নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের

বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর : রাষ্ট্রপতি

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ১৪ জুলাই ২০২৩
আপডেট: ১০:২১, ১৪ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:২০, ১৪ জুলাই ২০২৩
আপডেট: ১০:২১, ১৪ জুলাই ২০২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন। ছবি : পিআইডি

বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন রাষ্ট্রপ্রধান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্বাধীনতার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ডেনমার্কই প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে রাষ্ট্রপ্রধান বলেন, ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং ডেনমার্ক ও বাংলাদেশ এ সমস্যা মোকাবিলায় একযোগে কাজ করতে পারে।’

‘গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা স্বাক্ষরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এর ফলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হবে।’

রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য ডেনমার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ডেনমার্কসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদাররা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ উপায়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি বলেন, ডেনমার্ক বাংলাদেশে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী।

ডেনমার্কের রাষ্ট্রদূত আরও বলেন, তার দেশ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।

রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে ঢাকায় সফলভাবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান এবং বিদায়ী ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: মো. সাহাবুদ্দিন

১১ আগস্ট ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর
২৬ জুলাই ২০২৬
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  2. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
  4. ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
  6. পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x