Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫৫, ১০ জুলাই ২০২৩
আপডেট: ০৯:০১, ১০ জুলাই ২০২৩
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫৫, ১০ জুলাই ২০২৩
আপডেট: ০৯:০১, ১০ জুলাই ২০২৩
আরও খবর
আ.লীগ সরকারের সময় গুম–খুন–নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা : আইনমন্ত্রী
রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা
মেয়ের বিয়ের টাকা নিয়ে দ্বন্দ্ব, স্বামীর হাতে স্ত্রী খুন
ছিনতাইকারী চক্রের হাতে খুন হয় কাস্টমস কর্মকর্তা, গ্রেপ্তার ৫
ছাদ চুইয়ে পড়ে পানি-খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিশু শিক্ষার্থীরা

নরসিংদীতে জোড়া খুনের মামলায় বিএনপিনেতা কারাগারে

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫৫, ১০ জুলাই ২০২৩
আপডেট: ০৯:০১, ১০ জুলাই ২০২৩
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
০৮:৫৫, ১০ জুলাই ২০২৩
আপডেট: ০৯:০১, ১০ জুলাই ২০২৩
নরসিংদীতে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপিনেতা জাহিদুল কবির ভূঁইয়া। ছবি : এনটিভি

ভারত থেকে বাংলাদেশে আসার পথে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে জোড়া খুনের মামলায় বিএনপিনেতা জাহিদুল কবির ভূঁইয়াকে আটক করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে নরসিংদী সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। রোববার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে কারাগারে পাঠানো হয়। 

জাহিদুল কবির ভূঁইয়া নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘দুই ছাত্রদলনেতা হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়েছিল। শনিবার দুপুরে অভিযুক্ত বিএনপিনেতা জাহিদুল কবির ভূঁইয়া ভারত থেকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। ওই সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা বেনাপোল ইমিগ্রেশন থেকে জাহিদুলকে গ্রেপ্তার করে নরসিংদী নিয়ে আসি।’

এসআই অভিজিৎ চৌধুরী আরও বলেন, ‘জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নেহনাজ সিদ্দিকির আদালতে সোপর্দ করা হয় জাহিদুলকে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।’

চলতি বছরের ২৫ মে নরসিংদীর চিনিশপুর বিএনপির কার্যালয়ের সামনে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক (৩২) ও আশরাফুল ইসলাম (২০)। পরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেকুর রহমান সাদেকের মৃত্যু হয়। এর এক দিন পর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ইসলামেরও মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা, যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতিসহ বিএনপির ৩০ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জাহিদসহ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুন নরসিংদী
২৯ ফেব্রুয়ারি ২০২৪
ভগ্নিপতির হাতে শ্যালক খুন
২৭ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে ছুরিকাঘাতে সাতকানিয়ার কলেজছাত্র খুন 
২৫ ফেব্রুয়ারি ২০২৪
আখাউড়ায় মাদক কারবারের দ্বন্দ্বে যুবক খুন
২০ ফেব্রুয়ারি ২০২৪
১২ মামলার আসামি খুন
০১ ফেব্রুয়ারি ২০২৪
ঝিনাইদহে দুই ভাতিজার হাতে চাচা খুন
৩০ জানুয়ারি ২০২৪
ছুরিকাঘাতে গাড়ির হেলপার খুন, যুবক গ্রেপ্তার
১৬ জানুয়ারি ২০২৪
পরকীয়ার প্রেমিকা প্রবাসীর স্ত্রীর ঘরে আ.লীগনেতা খুন
০৯ জানুয়ারি ২০২৪
ঝিনাইদহে আওয়ামী লীগকর্মী খুন
০৬ জানুয়ারি ২০২৪
ছেলের হাতে মা খুন
২৫ ডিসেম্বর ২০২৩
আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, অভিযুক্ত আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা
  2. সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  3. দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীপথে বিশেষ বার্তা
  4. কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আক্কেলপুর পরিদর্শনে প্রতিমন্ত্রী আব্দুল বারী
  5. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  6. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x