Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:৫১, ০৮ জুলাই ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:৫১, ০৮ জুলাই ২০২৩
আরও খবর
পাবনায় ‘জাগরণের গান ও কবিতা’ আয়োজন
শিগগিরই ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : সহকারী হাইকমিশনার
চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি
বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা

বাংলাদেশের ফুটবল নষ্ট হয়ে গেছে : ব্যারিস্টার সুমন

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:৫১, ০৮ জুলাই ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১১:৫০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:৫১, ০৮ জুলাই ২০২৩
পাবনার চাটমোহর রেলবাজার অমৃতকুণ্ডা মাঠে শুক্রবার বিকেলে কথা বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : এনটিভি

ঘাম ঝরিয়ে বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাংলাদেশের ফুটবল টিম নষ্ট হয়ে গেছে। নষ্ট ফুটবলকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। এ জন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় খেলার আয়োজন করছি। শুধু খেলা নয়, গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি। গাছ না লাগালে আগামীতে বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর রেলবাজার অমৃতকুণ্ডা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রেলবাজার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্যকালে সুমন এসব কথা বলেন।

খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২-০ গোলে চাটমোহর রেলবাজার ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন।

মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো প্রমুখ।

মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।

ব্যারিস্টার সুমন ফুটবল পাবনা
২৭ অক্টোবর ২০২৪
কারাগারে ডিভিশন পেলেন ব্যারিস্টার সুমন
২২ অক্টোবর ২০২৪
ব্যারিস্টার সুমন একজন ভেলকি এমপি : পিপি
২২ অক্টোবর ২০২৪
আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
২২ অক্টোবর ২০২৪
আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সুমনকে ‘চোর, চোর’ বলে কটাক্ষ
২২ অক্টোবর ২০২৪
সাবেক এমপি ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে
২২ অক্টোবর ২০২৪
ব্যারিস্টার সুমনের ১০ দিন রিমান্ডের আবেদন
২২ অক্টোবর ২০২৪
আদালতে নেওয়া হচ্ছে ব্যারিস্টার সুমনকে
২২ অক্টোবর ২০২৪
সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেপ্তার
১০ জুলাই ২০২৪
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা আটক
৩০ জুন ২০২৪
জীবনের হুমকি নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সংসদ অধিবেশনে রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  2. বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী
  3. প্রাথমিক থেকে সংগীত শিক্ষা চালু করবে সরকার : সংস্কৃতিমন্ত্রী
  4. সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেমকে কুপিয়ে জখম
  5. বৃষ্টি নিয়ে পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x