নড়াইলের কালিয়ায় মাদকসেবী ৪ যুবককে কারাদণ্ড

নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম এ আদেশ দেন।দণ্ডাদেশপ্রাপ্ত যুবকরা হলেন উপজেলার হাড়িডাঙা গ্রামের শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের ওলি সরদার (২৩), বাকা গ্রামের...